আদ্রা ডিভিশনে ফের রেল ব্লক! বাতিল একাধিক ট্রেন, কিছু ট্রেনের রুটে কাটছাঁট

Published on:

Published on:

Indian Railways cancellations in Adra; routes of some trains curtailed
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ পূর্ব রেল জরুরী পরিকাঠামো মূলক উন্নয়ন কাজ ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী কয়েক দিন বেশ কয়েকটি মেমো এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। পাশাপাশি বেশ কিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেনের যাত্রা পথ বাতিল করা হয়েছে ও কোন কোন ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

আদ্রায় ট্রেন বাতিল কমল কয়েকটির রুট (Indian Railways)

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলার ফলে রেল পরিষেবায় সাময়িক বদল আনা হয়েছে। এছাড়া উৎসবের মুখে লোকাল ও দূরপাল্লার ট্রেনে রদ বদলের ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

Indian Railways  cancellations in Adra; routes of some trains curtailed

আরও পড়ুন: দুঃসংবাদ আমজনতার জন্য; মাসের শুরুতে বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট প্রাইস

খবর অনুযায়ী এই সময়কালের মধ্যে বিভিন্ন দিনে একগুচ্ছ মেমু প্যাসেঞ্জার ট্রেন পুরোপুরি বাতিল রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে আসানসোল আদ্রা ও আসানসোল মেমু লোকাল। ৭, ৯, ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর চলবে না। এ ছাড়া ৮, ১১ ও ১৩ সেপ্টেম্বর আদ্রা–মেদিনীপুর–আদ্রা মেমু এবং ৭, ১০, ১১ ও ১৩ সেপ্টেম্বর আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ট্রেনটি সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়াও আগামী ১৩ সেপ্টেম্বর আদ্রা–ভাগা–আদ্রা মেমু পরিষেবাও বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই সপ্তাহের কাজের দিনগুলিতে মেদিনীপুর, আসানসোল ও পুরুলিয়াগামী যাত্রীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হবে। পাশাপাশি বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এমন কি বেশকিছু ট্রেনের যাত্রা পথ কাটছাট করা হয়েছে। এই কাটছাঁট ট্রেনের মধ্যে রয়েছে- চক্রধরপুর–নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো মেমু ট্রেনটি ৮, ১১ ও ১৩ সেপ্টেম্বর মাহুদা স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই ফিরে যাবে।

টাটানগর–আসানসোল–বরাভূম মেমু ১১ ও ১৩ সেপ্টেম্বর আদ্রা স্টেশনেই যাত্রা শেষ করবে। একই ভাবে খড়্গপুর–হাতিয়া এক্সপ্রেস ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর এবং আসানসোল–পুরুলিয়া মেমু ৮, ৯ ও ১২ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চালানো হবে (Indian Railways)।