জল্পনার অবসান! এবার ভোটের ময়দানে লিয়েন্ডার পেজ, কোন নির্বাচনে লড়বেন?

Published on:

Published on:

Leander Paes Set for Tennis Election
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই লিয়েন্ডার পেজকে (Leander Paes) নিয়ে নানা জল্পনা চলছিল। অনেকেই ভাবছিলেন, তিনি কি ভোটে প্রার্থী হবেন? প্রায় ছ’মাস ধরে সেই প্রশ্নের উত্তর মেলেনি। এবার অবশ্য জানা গেল, নির্বাচনে লড়তে চলেছেন অলিম্পিক পদকজয়ী এই টেনিস তারকা। তবে বিধানসভা ভোটে নয়, তিনি লড়বেন ক্রীড়া প্রশাসনের নির্বাচনে।

টেনিস সংস্থার বড় পদে নজর লিয়েন্ডারের (Leander Paes)

চলতি বছরের মার্চের শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার (Leander Paes)। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছিল। বিধানসভা ভোটে বিজেপির প্রচারেও তাঁকে দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী করা হয়নি। ভোট মিটতেই আবার লিয়েন্ডারকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়। মোদি সরকারের মন্ত্রী হতে পারেন তিনি, এমন কথাও শোনা গিয়েছিল। যদিও এখনও পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তব হয়নি।

এর মধ্যেই অন্য পথে নির্বাচনে নামার প্রস্তুতি শুরু করেছেন লিয়েন্ডার (Leander Paes)। গত বছর বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিতে সভাপতি হয়েছিলেন তিনি। এবার তাঁর লক্ষ্য অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদ। এই নির্বাচনে তাঁর বিরুদ্ধে রোহিত রাজপাল লড়তে পারেন।

জানা গিয়েছে, ‘স্পোর্টস পার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ রোস্টারে নাম তোলার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন লিয়েন্ডার (Leander Paes)। এরপর বঙ্গ টেনিস সংস্থার তরফে সর্বভারতীয় টেনিস সংস্থার সভাপতি পদের জন্য তাঁর নাম প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুনঃ এবার মাটির নীচে যাবে সব বিদ্যুতের তার! বড় বদলের পথে বালুরঘাট শহর

লিয়েন্ডার (Leander Paes) বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে ক্রীড়া প্রশাসনের কাজে ব্যবহার করার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চাইছে। সেই লক্ষ্যেই ‘মিশন অলিম্পিক ২০৩৬’ তৈরি হয়েছে। দশ বছর পর অলিম্পিকে ভারতের অন্তত ১০০টি পদক জেতার লক্ষ্য রয়েছে। সেই মিশনে ভবিষ্যতে লিয়েন্ডারকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জল্পনা রয়েছে। তবে তার আগে টেনিস সংস্থার নির্বাচনে লড়াই করতে চলেছেন তিনি।