একেবারে রেস্তোরাঁর মতোই আসবে স্বাদ, বাড়িতে এভাবে বানান চিকেন দোপেঁয়াজা

Published on:

Published on:

Recipe delicious Chicken Balti Curry with just a few ingredients

বাংলাহান্ট ডেস্ক : রবিবারের দুপুরে জমকালো মেনু বলতে প্রথমেই মাথায় আসে চিকেনের নাম। বাঙালির প্রিয় আলু দিয়ে পাতলা ঝোল (Recipe) আর চিকেন কষা তো সকলেরই প্রিয়।

চিকেন দোপেঁয়াজার সহজ রেসিপি (Recipe) শিখে নিন

চিকেন দোপেঁয়াজা তো শুনেছেন। কিন্তু বাড়িতে কীভাবে রাঁধলে আসবে রেস্তোরাঁর মতো স্বাদ? এবার বাড়িতেই বানিয়ে দেখে নিন। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

Chicken dopeyaza easy recipe at home

চিকেন দোপেঁয়াজার উপকরণ:

চিকেন- ১ কেজি

বড় পেঁয়াজ- ৪ টি

ছোট পেঁয়াজ- ৫-৬ টি

রসুন বাটা- ২ টেবিল চামচ

আদা বাটা- দেড় টেবিল চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ২ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো- ২ টেবিল চামচ

টক দই- ৩ কাপ

ঘি- ১ টেবিল চামচ

মশলা তৈরির জন্য

দারচিনি- ২ টো

এলাচ- ৩ টে

লবঙ্গ- ৩ টে

জয়িত্রী- ১ টা

জায়ফল- ১/৪ ভাগ

গোলমরিচ- ৪-৫ টা

জিরে গুঁড়ো- ১ চা চামচ

শাহী মরিচ- ১ চা চামচ

আরও পড়ুন : রেকর্ড ভিড় শিয়ালদহে, পুজোয় কোন স্টেশনে কত যাত্রী সমাগম হল?

মাটন দোপেঁয়াজার প্রণালী: কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। ওই তেলেই দিয়ে দিন মাংসের টুকরোগুলো। বাদামি করে ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি আর গরম জল (Recipe)। এরপর টক দই দিয়ে বেশ করে মিশিয়ে নিন। তার মধ্যে ফের যোগ করুন মাংস।

আরও পড়ুন : বাড়িতে বানানো নাড়ু শক্ত হয়ে যাচ্ছে, কীভাবে নরম করবেন নারকেল নাড়ু?

এবার একে একে দিন আদা, লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো। ভালো করে কষিয়ে দিয়ে দিন বেশ খানিকটা জল। ২০ মিনিট মতো রান্না করে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিন। সঙ্গে ৫-৬ টা ছোট পেঁয়াজ দিয়ে দিন গোটা। এবার একটি বাটিতে রসুন বাটা নিয়ে তার মধ্যে মিশিয়ে দিন জল। ৫ মিনিট অন্তর অন্তর এই রসুন বাটা জল কিছুটা করে মাংসে দিয়ে কষাতে থাকুন। মনে করে স্বাদমতো নুন দিতে ভুলবেন না। এবার বাটা মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষান। সবশেষে ঘি ছড়িয়ে পরিবেশন করুন চিকেন দোপেঁয়াজা।