বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মাস তথা অক্টোবরে লম্বা ছুটি (Government Holiday) পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employees)। একটানা বেশ কয়েকদিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিভিন্ন স্কুল-কলেজও। এবার ওই মাসেই আরও একটি বাড়তি ছুটি মিলতে চলেছে। শীঘ্রই এই বিষয়ে সরকারি ঘোষণা চলে আসার কথা।
পুজোর আগেই একদিনের বাড়তি ছুটি | (Government Holiday)
অক্টোবর মাসে দুর্গাপুজো। তবে তার আগে রাজ্যে বাজবে ভোটের দামামা। আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই কারণেই একদিনের বাড়তি ছুটি পাওয়া যেতে পারে।
আরও পড়ুনঃ ‘২০ শতাংশ অ্যাডিশনাল করেই দেব..,’ DA নিয়ে সরকারি কর্মীদের জন্য বার্তা মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, উপনির্বাচনের কারণে নন্দীগ্রাম ও রেজিনগর জুড়ে সকল সরকারি অফিস, আদালত বন্ধ থাকবে। সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজেও ছুটি থাকবে বলে খবর। শীঘ্রই এই মর্মে সরকারি ঘোষণা চলে আসার কথা।
এদিকে রাজ্য সরকারি কর্মীদের ছুটির কথা বলা হলে সেপ্টেম্বর মাসের শুরুতেই টানা তিনদিনের ছুটি পেয়েছেন তাঁরা। গত ৪ সেপ্টেম্বর, শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যের সব সরকারি অফিস বন্ধ ছিল। এরপর শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি মিলেছে।

আগামী ১৭ সেপ্টেম্বর আবার বিশ্বকর্মা পুজো হিসেবে ছুটি পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হবে পুজোর ছুটি। রাজ্য সরকারের হলিডে লিস্ট অনুসারে, আগামী ১৫ অক্টোবর মহা চতুর্থী থেকে পুজোর ছুটি শুরু হবে। পুজো, পুজোর বাড়তি ছুটি, কোজাগরী লক্ষ্মী পুজো ও কোজাগরী লক্ষ্মী পুজোর অতিরিক্ত ছুটি কাটিয়ে আগামী ২৭ অক্টোবর ফের সরকারি অফিস খোলার কথা।
তবে পুজোর ছুটির আগে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনের কারণে একদিনের বাড়তি ছুটি পাওয়া যাবে বলে খবর। ওইদিন নন্দীগ্রাম ও রেজিনগর জুড়ে সকল সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। সরকারি ঘোষণা হলে বিষয়টা আরও পরিষ্কার হবে।













