বাংলা হান্ট ডেস্ক: চিংড়ির মালাইকারি থেকে ভাপা, বিভিন্ন ধরণের পদ চেখে দেখেছেন সকলেই। তবে হাতে সময় কম থাকলে কীভাবে রাঁধা যায় সেই রেসিপিই (Recipe) রইল এই প্রতিবেদনে। খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন চিংড়ির জলটোবা। বরিশালের জনপ্রিয় পদ কীভাবে বানাবেন, থাকল সহজ রেসিপি।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বরিশালের জলটোবা (Recipe)
প্রতিদিন রান্না ঘরে ঘন্টার পর ঘন্টা থাকতে ভালো লাগে না। এবার আপনি যদি চান সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কোন সুস্বাদু পদ তৈরি করতে। তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন অল্প সময়ের মধ্যে ওপার বাংলার বিখ্যাত রান্না চিংড়ির জলটোবা। প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: সরকারি সাহায্য ছাড়াই পুজো, এবার কোন বড় ক্লাবগুলি নিল সিদ্ধান্ত?
উপকরণ:
চিংড়ি মাছ
পেঁয়াজ কুচি
কাঁচা লঙ্কা
হলুদ গুঁড়ো
নুন
ধনে পাতা
জল
প্রণালী: প্রথমেই চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে পরিস্কার করে নিতে হবে। এবার মাছগুলি্য সঙ্গে ৫-৬ টি কাঁচালঙ্কা বেটে নিতে হবে। এর সঙ্গে মিশিয়ে নিতে হবে নুন এবং হলুদ গুঁড়ো। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিতে হবে এক চিমটে নুন এবং এক চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে বড়া আকারে চিংড়ি মাছের বাটা দিতে হবে। ওটা সেদ্ধ হতে হতে অন্য একটি কড়াইতে জল দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। সামান্য নাড়াচাড়া করে সেদ্ধ বড়াগুলি দিয়ে দিতে হবে। ঝোল ফুটে উঠলে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন (Recipe)।













