ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে চাপ বাড়ল অভিষেকের! এবার হাইকোর্টের দ্বারস্থ গোয়েঙ্কারা

Published on:

Published on:

Abhishek Banerjee Camac Street office owner moves to Calcutta High Court challenging lower court order
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কের কেন্দ্র থেকে যেন সরছেই না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিস। বিলবোর্ড খোলা নিয়ে শুরু হয়েছিল। এরপর ফায়ার অডিট, অফিস খালি করার নোটিশ সহ অনেককিছু হয়েছে। এবার এই নিয়েই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল গোয়েঙ্কা পরিবার। ওই বাড়িটির মালিক তাঁরা।

নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে গোয়েঙ্কারা | (Calcutta High Court)

ক্যামাক স্ট্রিটের ওই বাড়ির মালিকের নাম রমাদেবী গোয়েঙ্কা। আজ থেকে প্রায় ৬ বছর আগে ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকের সঙ্গে যুব তৃণমূলের চুক্তি হয়। তবে মালিকপক্ষের অভিযোগ, চুক্তিতে যা যা শর্ত ছিল সেগুলো মানা হয়নি।

আরও পড়ুনঃ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! পিএম কিষাণের ২৪ তম কিস্তি নিয়ে বড় আপডেট জানুন

তাঁদের অভিযোগ, প্রভাব খাটিয়ে ওই বাড়িটির দু’টি ফ্লোর দখল করে রাখা হয়েছিল। পাশাপাশি গ্যারেজ, ছাদ, সিঁড়ির নীচের অংশ সবটাই দখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ। এমনকি মালিকপক্ষকে না জানিয়ে বিলবোর্ডও লাগানো হয়েছিল বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি মালিকপক্ষের অভিযোগের ভিত্তিতে ক্যামাক স্ট্রিটের ওই অফিস খালি করার নোটিশ দেওয়া হয়। নিম্ন আদালত সেই নোটিশে স্থগিতাদেশ দিয়েছে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে গোয়েঙ্কা পরিবার। মঙ্গলবার আদালতে আবেদন জানায় তাঁরা। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা হয়েছে।

Calcutta High Court

এদিকে কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বিলবোর্ড খোলা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্ট হয়ে সেই জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। যদিও কোথাও কোনও স্বস্তি পায়নি কালীঘাট তৃণমূল শিবির। শীর্ষ আদালত এই মামলায় কোনও হস্তক্ষেপ করেনি।

এবার ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হল বাড়ির মালিকপক্ষ। এই মামলার শুনানিতে কী হয় আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।