দলীপ ট্রফি ফাইনালে ধোনিকে নকল করার চেষ্টা সূর্যবংশীর! ঈশান কিষাণ যা করলো, শুনলে অবাক হবেন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে দলীপ ট্রফি (2026 Duleep Trophy) ফাইনালে চালকের আসনে ঈশান কিষাণের (Ishan Kishan) পূর্বাঞ্চল (East Zone)। একসময় মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) যে পূর্বাঞ্চল থেকে উঠে এসেছিলেন ভারতীয় দলে (Indian Cricket Team) এখন সেই পূর্বাঞ্চলে তারকার ছড়াছড়ি। ঈশান ছাড়াও বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) মতো বিস্ময় বালকও রয়েছেন এই একাদশে। আর দলীপ ট্রফির ফাইনালের তৃতীয় দিনে প্রায় ধোনির মতোই এক কান্ড করে বসলেন তিনি।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ছিলেন একজন ডিআরএস বিশেষজ্ঞ। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে বাকিদের চমকে দিয়ে তার নেওয়া ডিআরএস কল ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। অনেকে তাই ‘ডিসিশন রিভিউ সিস্টেমের’ বদলে এই নিয়মকে ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলে অভিহিত করতেন।

দলীপ ট্রফি ফাইনালে কিছুটা একই কাজ করার চেষ্টা করে এদিন আংশিক সফলতা পান সূর্যবংশী। মুকেশ কুমারের বলে দক্ষিণাঞ্চলের ওপেনার রিকি ভুঁই ব্যাট ছোঁয়ানোর পর তা দস্তানাবন্দি করে পূর্বাঞ্চল উইকেটরক্ষক কুমার কুশাগ্র। কিন্তু প্রথমে নট আউটের সিদ্ধান্ত জানিয়েছিলেন মাঠে উপস্থিত আম্পায়ার। ঈশান কিষাণ নিজে নিশ্চিত না হলেও প্রথম স্লিপে ফিল্ডিং করতে থাকা বৈভবের জোরাজুরিতে বাধ্য হয়ে রিভিউ চান।

আরও পড়ুন: শচীনের ক্লাবে ঢুকলেন দেবদত্ত পাডিক্কল! পেলেন ভালো পারফরম্যান্সের পুরস্কারও

রিভিউতে দেখা যায় বল ব্যাটে ছুঁয়েছে এবং সফলতা পান পূর্বাঞ্চল বোলার মুকেশ কুমার। তিনি বৈভবকে ধন্যবাদও জানান তার প্রত্যুৎপন্নমতিত্বার জন্য। কিন্তু তার কিছুক্ষণ পরেই দক্ষিণাঞ্চলের তারকা ব্যাটার দেবদত্ত পাডিক্কলের এলবিডব্লিউ অ্যাপিলের জন্য জোর করে ঈশানকে রিভিউ নিতে বাধ্য করেন বৈভব। কিন্তু সেক্ষেত্রে বৈভব ভুল প্রমাণিত হন এবং দেবদত্ত নিজের অসাধারণ ফর্ম বজায় রেখে হাফসেঞ্চুরি করে ড্রেসিংরুমে ফেরেন।

আরও পড়ুন: অধিনায়ক গিলের হাতে এবার রোহিত শর্মার ভবিষ্যৎ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

বৈভব সূর্যবংশী এই ফাইনালে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি। তার ৩৭ বলে ৪৪ রানের ইনিংসটি নিঃসন্দেহে পূর্বাঞ্চলকে ভালো স্টার্ট দিয়েছিল। কিন্তু ঈশান কিষাণের ২৭০ রানের ইনিংসে ভর করেই দক্ষিণাঞ্চলের সামনে ৭০৮ রানের পাহাড় তুলেছিল ইস্ট জোন। তৃতীয় দিনের শেষে ৬ উইকেট খুঁইয়ে দক্ষিণাঞ্চলের স্কোর ২৪২।