শহরের ব্যস্ততা ছেড়ে পুজোর ছুটিতে চলে যান তোদে তাংতায়, মন ভালো হবে আপনার

Published on:

Published on:

Travel Tode Tangta during the Puja holidays
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি ভিড়ভাট্টা এড়িয়ে দার্জিলিং ঘুরতে চান। তাহলে আজকের প্রতিবেদনটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনে রইল দার্জিলিং এর এমন অফবিট জায়গা যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। পাশাপাশি আপনি ভুলে যাবেন শহরের এই কোলাহল। অতএব জেনে নিন সেই জায়গার বিষয়ে তথ্য (Travel)।

ভিড় ছেড়ে পুজোয় ঘুরে আসুন তোদে তাংতায় (Travel)

বর্তমান সময়ে মানুষ উত্তর বঙ্গের অফ বিটে যাওয়ার পরিকল্পনা বেশি করেন। তবে আজকের প্রতিবেদনা রইল উত্তরবঙ্গের এমন একটি অফ বিট জায়গার কথা। যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। উপভোগ করতে পারবেন পাহাড়ি গ্রাম্য পরিবেশ। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য (Travel)।

Travel Tode Tangta during the Puja holidays

আরও পড়ুন: হালুয়া বেশি মিষ্টি হয়ে গিয়েছে? স্বাদ ঠিক করার সহজ উপায় জানুন

কালিম্পং জেলার জলঢাকা ও বিন্দু উপত্যকার ওপরে ভারত ও ভুটান সীমান্তের কাছে অবস্থিত তোদে এবং তাংতা। এখানে আসলে পরে আপনি দেখতে পারবেন বিস্তীর্ণ এলাচ বাগান।

পাশাপাশি দেখতে পাবেন ছোট-বড় ঝরনা ও নেওড়া ভ্যালি। পাশাপাশি চাইলে পড়ে এখানে আপনি ট্র্যাকিং ও করতে পারবেন। তাই যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই জায়গাটি একেবারে উপযুক্ত জায়গা। পাশাপাশি যেহেতু এই জায়গাটা স্বল্প পরিচিত তাই এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

তোদে-তাংতাতে রয়েছে কয়েকটি স্থানীয় হোমস্টে ও ছোট রিসর্ট। সাধারণত প্রতিদিন জনপ্রতি ১,২০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে থাকা ও খাবার মিলছে। আতিথেয়তায় খাঁটি পাহাড়ি গ্রাম্য উষ্ণতা। তাহলে এবারের পুজোয় ঘুরে আসুন এখান থেকে (Travel)।