২০২৬ বিশ্বকাপ খেলা ৯ জন ফুটবলারকে নিয়ে কলকাতার মাটিতে পা রাখছে ব্রাজিল! খুশি ভক্তরা

Published on:

Published on:

Is the Brazil National Football Team coming to Kolkata.
Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে ঘটলো অপেক্ষার অবসান। ভারতীয় দল (Indian Football Team) এবং অন্যান্য দুটি প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার জন্য ব্রাজিলের (Brazil) ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)। আর সেই স্কোয়াডে ভিনিসিয়াস জুনিয়ার (Vinicius Jr.), রাফিনহা (Rafinha) থেকে শুরু করে গত বিশ্বকাপে অংশগ্রহণ করা অনেক তারকা এই জায়গা করে নিয়েছেন।

আগামী অক্টোবর মাসের ৩ তারিখে কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে ভারতীয় দলের মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে বেঙ্গালুরুতে পানামা এবং পরবর্তীতে ৬ অক্টোবর কলকাতার মাটিতে উরুগুয়েরও মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচগুলির জন্য ভারতের স্কোয়াড আগেই ঘোষণা হয়ে গিয়েছিল।

ফুটবলপ্রেমীরা একটাই বিষয় নিয়ে চিন্তায় ছিলেন। ব্রাজিল ভারতের উদ্দেশ্যে যে দল পাঠাবে তাতে তারকা ব্রাজিলিয়ান ফুটবলাররা জায়গা পাবেন, নাকি মূলত নতুন মুখরাই সেই স্কোয়াডে থাকবেন। কারণ প্রতিপক্ষ হিসেবে ভারত তো বটেই অস্ট্রেলিয়াও খুব একটা বড় মাপের চ্যালেঞ্জ নয় ব্রাজিলের জন্য। এমন অবস্থায় মূল খেলোয়াড়দের দূরে রেখে আনকোরা নতুন সদস্যদের দিয়ে তৈরি স্কোয়াড ঘোষণা করতেই পারতেন ব্রাজিল কোচ।

আরও পড়ুন: সিনিয়র তারকাদের খেলিয়েও লাভ হলো না! ইস্টবেঙ্গলের তরুণ বাঙালি ব্রিগেডের দাপটে ম্লান তারকাখচিত মোহনবাগান

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাতের পর রাত সমর্থকদের মন জয় করা বেশ কিছু তারকা ফুটবলার জায়গা পেয়েছে ভারতের বিরুদ্ধে ব্রাজিলের এই স্কোয়াডে। এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের এই স্কোয়াড:

গোলরক্ষক এবং ডিফেন্ডার: হুগো সুজা (করিন্থিয়ানস), পেদ্রো মরিস্কো (কোরিটিবা), এবং ওটাভিও (ক্রুজেইরো); আর্থার ডায়াস (অ্যাথলেটিকো-পিআর), ডগলাস স্যান্টোস (জেনিট), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল), জাইর (নটিংহাম ফরেস্ট), মারকুইনহোস (প্যারিস সেন্ট-জার্মেই), ম্যাথুজিনহো (করিন্থিয়ানস), মাউরো জুনিয়র (পিএসভি), ভিটর রেইস (ম্যানচেস্টার সিটি), এবং ওয়েসলি (আরওমা)।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রেনো বিডন (করিন্থিয়ানস), ব্রুনো গুইমারেস (আর্সেনাল), দানিলো (বোটাফোগো), ডগলাস লুইজ (জুভেন্টাস) এবং গ্যাব্রিয়েল বোনটেম্পো (সান্তোস)।

ফরোয়ার্ড: এন্ড্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (চেলসি), জোয়াও পেদ্রো (চেলসি), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রায়ান (বোর্নেমাউথ), স্যামুয়েল লিনো (ফ্ল্যামেঙ্গো) এবং ভিনিসিয়স জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

আরও পড়ুন: মোহনবাগানের দাদাদের আটকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলো ইস্টবেঙ্গলের ছোটরা

এরমধ্যে গত বিশ্বকাপে অংশ নেওয়া মোট ৯ জন খেলোয়াড় হলেন ডিফেন্ডার ডগলাস স্যান্টোস ও গ্যাব্রিয়েল ম্যাগালহেস এবং মারকুইনহোস, মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, দানিলো, ফরোয়ার্ড: এন্ড্রিক, রাফিনহা, রায়ান, এবং এই দলের সবচেয়ে বড় নাম ভিনিসিয়াস জুনিয়র। বাকি ১৭ জন খেলোয়াড় এই নতুন প্রীতি ম্যাচের স্কোয়াডে ডাক পেলেও তারা ২০২৬ সালের মূল বিশ্বকাপ দলে ছিলেন না।