নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

South Bengal weather update heavy rainfall expected in various districts 10th September
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভরা ভাদ্রেও খেল দেখাচ্ছে বৃষ্টি। রাজ্য থেকে বর্ষার বিদায় যেন হচ্ছেই না। বৃহস্পতিবার ফের নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। পাশাপাশি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের বৃষ্টি শুরু হতে চলেছে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। পাঁচ জেলায় জারি করা হয়েছে সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)

নতুন করে তৈরি হতে চলা নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গ ফের একবার ভাসতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে রবিবার অবধি সব জেলাতেই বৃষ্টি হবে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ ‘যে যেখানে ইচ্ছা হোটেল বানিয়েছে!’ অবৈধ নির্মাণ থেকে ফুড লাইসেন্স নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

আগামী তিনদিন দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। এছাড়া বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-জলের পূর্বাভাস রয়েছে। উত্তরের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তবে সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

south bengal weather(261)

এবার রাজ্যে বর্ষার ইনিংস যেন শেষই হচ্ছে না। বুধবারও দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টি হয়েছে। আপাতত সপ্তাহান্ত অবধি এই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর আবহাওয়ার মুড কেমন হয় সেটাই দেখার।