২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসর? অষ্টম পে কমিশনের সুবিধা মিলবে? বড় আপডেট জানুন

Published on:

Published on:

8th Pay Commission pension hike update REWA gives letter to PM Narendra Modi
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম পে কমিশন (8th Pay Commission) চালু হওয়ার আগে অবসরপ্রাপ্তদের মনে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। আদৌ তাঁদের পেনশন (Pension) বাড়বে কিনা এই নিয়ে দেখা দিয়েছে সংশয়। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসর নেওয়া কর্মচারীরাও যেন নয়া পে কমিশনের সুপারিশে পেনশন এবং ফ্যামিলি পেনশন সংশোধনের অধীন আসে।

অষ্টম পে কমিশন নিয়ে অবসরপ্রাপ্তদের মনে বিভ্রান্তি | (8th Pay Commission)

গত ৭ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এই সংগঠনের তরফে প্রধানমন্ত্রীকে এই চিঠি দেওয়া হয়েছে। সেখানে মূলত পেনশনভোগীদের টার্মস অফ রেফারেন্স তথা কাজের পরিধি সংশোধনের দাবি জানানো হয়েছে। অষ্টম পে কমিশনে আদৌ তাঁদের পেনশন বাড়বে কিনা তা স্পষ্টভাবে জানার জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ জোড়াফুল তুমি কার, ঋতব্রত না মমতার? এবার একদিনে দুই শিবিরকে তলব করল কমিশন

এদিকে অষ্টম পে কমিশনের নির্দেশিকায় উল্লিখিত টার্মস অফ রেফারেন্সে বলা হয়েছে, কর্মীদের গ্র্যাচুইটি, ইউপিএস, এনপিএস সাধারণ পেনশনের কাঠামো পর্যালোচনা করবে কমিশন। সরকার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অথবা সংশোধনের মাধ্যমে যেন নিশ্চিত করে, ২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসরপ্রাপ্ত সকল পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের পেনশনও অষ্টম পে কমিশনের মাধ্যমে বাড়ানো হবে। মূলত এই বক্তব্যের বিষয়ে বিভ্রান্তির কথা জানিয়েছে রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সংগঠনের দাবি, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পে কমিশনের সময় আগে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে একটি স্পষ্ট নির্দেশিকা ছিল। সেখানে বলা থাকত, কমিশন হওয়ার আগে অবসর নেওয়া কর্মচারীদেরও নতুন পে কমিশনের অধীন পেনশন বা ফ্যামিলি পেনশন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে। তবে অষ্টম পে কমিশনের ক্ষেত্রে এমনটা করা হয়নি বলেই আশঙ্কা তৈরি হয়েছে।

8th Pay Commission

অষ্টম পে কমিশনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে এই নয়া পে কমিশনে আদৌ তাঁদের পেনশন বাড়বে কিনা এই নিয়ে অবসরপ্রাপ্তদের মনে একটা সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোজা প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন তাঁরা।