ইলিশ খেলেও ভুল করেও ছোঁবেন না ‘এই’ অংশ, কেন জানেন?

Published on:

Published on:

Recipe the steamed Katla fish with the taste and aroma of Hilsa
Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির প্রিয় মাছের তালিকায় সবার উপরে থাকবে ইলিশ (Hilsa Fish)। রূপোলি আঁশের মাছটির আভিজাত্যই আলাদা। মরশুমের প্রথম ইলিশও ঢুকে গিয়েছে বাজারে। উৎসাহী ক্রেতারাও কিনছেন মরশুমের প্রথম ইলিশ। তাজা ইলিশের স্বাদে মজতে চলেছে বাঙালি।

বাজার ভরেছে ইলিশ মাছে (Hilsa Fish)

সরষে ইলিশ, পাতুরি থেকে ইলিশ ভাজার তেল বা বিভিন্ন ফিউশন ডিশ, স্বাদে সবকিছুই লাজবাব। ইলিশের বাজারে আবার পদ্মার ইলিশের বিপুল জনপ্রিয়তা। ইলিশে থাকে প্রচুর পুষ্টিগুণ। ইলিশের প্রোটিন অনেকক্ষণ পেট ভর্তি করে থাকে। টিস্যুর সুস্থতাও বজায় রাখে প্রোটিন।

Do not eat this part of hilsa fish but why

কাঁটায় ভর্তি ইলিশ: বর্ষায় ইলিশ মাছ ভাজা, ইলিশের ডিম খাওয়ার মজাই আলাদা। ইলিশের মাথা থেকে লেজা সবটাই খাওয়া হয় চেটেপুটে। তবে একটি অংশ কিন্তু ভুলেও মুখে তুলবেন না। আসলে অনেকের অভিযোগ থাকে ইলিশের কাঁটা নিয়ে। একথা সত্যি যে ইলিশে কাঁটা প্রচুর। অনেকেরই কাঁটা বেছে খেতে বিরক্ত লাগতে পারে।

আরও পড়ুন : ঝাল ঝাল খাসিতে জমবে দুপুরের আহার, বাড়িতেই এভাবে বানান মাটন সাওজি কারি

এই অংশেই বিপদ বেশি: অনেকে কাঁটার ভয়ে ইলিশ খাওয়া থেকে বিরতও থাকেন। বিশেষ করে যাদের কাঁটায় সমস্যা তাদের ইলিশের (Hilsa Fish) লেজা না খাওয়াই ভালো। কারণ ইলিশের লেজাতেই থাকে সবথেকে বেশি কাঁটা। বাছতে গিয়ে নাস্তানাবুদ হতে পারেন অনেকেই। আর বেকায়দায় কাঁটা গলায় ফুটলেই কেলেঙ্কারি।

আরও পড়ুন : বোতল বোতল জল বেচেই বিপুল আয়, ‘রেল নীর’ থেকে কত টাকা কামায় ভারতীয় রেল?

অবশ্য শুধু ইলিশ নয়, যেকোনো মাঝেই লেজার অংশেই কাঁটা বেশি থাকে। তাই যারা কাঁটা বাছতে চান না তারা সাধারণত লেজা এড়িয়ে চলেন। আবার কারোর কারোর মতে, মাছের লেজাতেই নাকি স্বাদ বেশি হয়।