বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আগে ফের বাড়ল সোনার দাম। এর ফলে পকেটে চাপ পড়েছে যথারীতি মধ্যবিত্তের। আপনি যদি এই সময় গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে একবার দেখে নিন আজকের বাজারে লেটেস্ট সোনার দাম কত (Gold Price)
বাড়ল হলুদ ধাতুর দর জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: PF থেকে অ্যাডভান্সের নিয়ম বদলেছে, জেনে নিন টাকা তোলার পুরো পদ্ধতি
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৬৮০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৬৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪৪৫টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪৪৫০টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৩৭০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৩৭০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৭১০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৭১০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৭০০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৭০০০ টাকা।
এই সোনার দাম বৃদ্ধি (Gold Price) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।













