পাতে ইলিশ, তবে ভাপা-পাতুরি নয়! এবার চেখে দেখুন অভিনব পদ, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe Hilsa do-piyaza with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্ষাকালের ভুরিভোজ মানে ইলিশের নানান পদ। সে বাড়িতে পাতুরি হোক কিংবা ভাপা। ইলিশ মাছের পদ হলে সেদিন এক হাতা ভাত বেশি খাওয়া হয়। এবার আসন্ন উৎসবের মরশুমে বাড়িতে আপনি ইলিশ মাছ দিয়ে তৈরি করতে পারেন ভিন্ন ধরনের রেসিপি। যা খেতে দুর্দান্ত হয়। রইল সেই রেসিপি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ইলিশ দোঁপেয়াজা (Recipe)

কথাতেই বলবে ‘মাছে ভাতে বাঙালি’। বৃষ্টি পড়ুক যেই না পড়ুক বাড়িতে ইলিশ মাছ আসলে সেই মাছ দিয়ে কি ধরনের পদ রান্না করা যায় তা নিয়ে নানান ধরনের চিন্তা মাথায় থাকে। কারণ এক ধরনের ইলিশের (Hilsa) পদ খেতে কারো ভালো লাগে না। তাই বাড়িতে যদি কাসুন্দি থাকে তাহলে ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেলুন ‘ইলিশ দোঁপেয়াজা’। রইল সেই প্রণালী (Recipe)।

Recipe Hilsa do-piyaza with just a few ingredients

আরও পড়ুন: রেস্তোঁরার পর এবার ওষুধের দোকানে অভিযান! কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি

উপকরণ:

৪-৫ টুকরো ইলিশ মাছ, দেড় কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ৪-৫টি কাঁচালঙ্কা, ৩ টেবিল চামচ সর্ষের তেল আর স্বাদমতো নুন।

প্রণালী: প্রথমে ইলিশের টুকরোগুলো ধুয়ে জল ঝরিয়ে নিন। নুন-হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে মাছের পিসগুলো হালকা করে ভেজে নিন। মাছগুলো ভেজে তুলে রাখুন। এবার তেলে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এতে আদা-রসুন বাটা, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে দিন। এ বার মশলাটা ভালো করে কষতে থাকুন। মশলা কষা হয়ে গেলে, কড়াইতে তেল ছাড়তে শুরু করলে এতে ভেজে রাখা ইলিশের টুকরোগুলো মিশিয়ে দিন। তারপর কিছুটা নাড়াচাড়া করে নামিয়ে নিন (Recipe)।