পুজোর আগে লক্ষ্মীলাভ! অক্টোবরে কত বেশি বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা? হিসাব বুঝুন

Published on:

Published on:

How much higher salary will state government employees receive in October ?
Follow

বাংলা হান্ট ডেস্ক : পুজোয় রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) আগাম বেতন দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অক্টোবর মাসের বেতন নির্ধারিত সময়ের আগেই দেওয়ার পাশাপাশি সেই বেতনের সঙ্গে যুক্ত হবে বর্ধিত মহার্ঘ ভাতা (Dearness Allowance)। ১ অক্টোবর ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীদের DA-এর হার বেড়ে ৩৮ শতাংশ হওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে দুর্গাপুজোর ছুটি শুরু হওয়ার আগেই একসঙ্গে বেতন এবংমহার্ঘ ভাতা হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মীদের।

কোন সরকারি কর্মী (Government Employees) কত বেশি বেতন পাবেন?

পুজোর ছুটি শুরু হওয়ার আগেই কর্মীদের জন্য অক্টোবরের অগ্রিম বেতন দেওয়া হবে। দুর্গাপুজোর ছুটি ১৫ অক্টোবর থেকে শুরু হওয়ায় তার আগেই আগাম বেতন মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই হিসাবে ১৩ অথবা ১৪ অক্টোবরের মধ্যে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে। অগ্রিম বেতনের সঙ্গেই সংশোধিত হারে DA দেওয়া হবে।

সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং অন্যান্য স্থানীয় সংস্থার নির্দিষ্ট কর্মীরাও বর্ধিত DA পাবেন। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলি পৃথক অনুমোদন জারি করতে পারবে। একইভাবে রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনপ্রাপকদের জন্যও ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ বা DR কার্যকর হবে। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত ও পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরাও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই সুবিধা পাবেন।

নতুন ব্যবস্থায় বাড়তি ২০ শতাংশ DA শুধুমাত্র সংশোধিত মূল বেতনের উপর হিসাব করা হবে। অন্য কোনও ভাতা বা অতিরিক্ত উপাদান এর সঙ্গে যোগ হবে না। ফলে বেসিক পে যত বেশি, মাসে অতিরিক্ত প্রাপ্তির পরিমাণও তত বাড়বে। ৩০ হাজার টাকা বেসিক বেতনের ক্ষেত্রে ১৮ শতাংশ DA অনুযায়ী এতদিন ৫,৪০০ টাকা পাওয়া যেত। ৩৮ শতাংশে সেই অঙ্ক বেড়ে হবে ১১,৪০০ টাকা। অর্থাৎ মাসে ৬,০০০ টাকা বেশি মিলবে। ৪০ হাজার টাকা বেসিক হলে পুরনো হিসাবে DA ছিল ৭,২০০ টাকা। নতুন হারে তা দাঁড়াবে ১৫,২০০ টাকায়। ফলে অতিরিক্ত পাওয়া যাবে ৮,০০০ টাকা।

How much higher salary will state government employees receive in October ?

আরও পড়ুন : হুগলিতে মমতার সভায় গ্রিন সিগন্যাল! একাধিক শর্ত বেঁধে বড় নির্দেশ হাইকোর্টের

৫০ হাজার টাকা মূল বেতনের কর্মীর ক্ষেত্রে ১৮ শতাংশ DA বাবদ মিলত ৯,০০০ টাকা। ৩৮ শতাংশে সেটি বেড়ে হবে ১৯,০০০ টাকা।৬০ হাজার টাকা বেসিক পে হলে আগে ১০,৮০০ টাকা DA পাওয়া যেত। এবার ৩৮ শতাংশ হিসাবে সেই অঙ্ক হবে ২২,৮০০ টাকা।
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের হাতে মোটা অঙ্কের প্রাপ্য টাকা আসতে চলেছে।।