বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দলীপ ট্রফি (2026 Duleep Trophy) ফাইনাল জিতে নিয়েছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) পূর্বাঞ্চল (East Zone)। ব্যাট হাতে অধিনায়ক ঈশান কিষাণের (Ishan Kishan) অসাধারণ ব্যাটিংয়ে ভর করে দক্ষিণাঞ্চলকে কার্যত উড়িয়েই দিয়েছে তারা। কিন্তু এই ফাইনাল ম্যাচের চতুর্থ দিন বৈভবের বিরুদ্ধে উঠলো বড় অভিযোগ। অভিযোগ করলেন তারই ভারতীয় দলের (Indian Cricket Team) সতীর্থ তিলক ভার্মা (Tilak Varma)।
পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের ৭০৮ রানের পাহাড়প্রমাণ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিং করতে নিয়ে এক প্রান্ত থেকে পরপর উইকেট হারাচ্ছিলো দক্ষিণাঞ্চল। একা কুম্ভ হয়ে তাদের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিলক ভার্মা। অসাধারণ ব্যাটিং করে ২১১ বলে ৯৯ রানের ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন তিনি। মাত্র ১ রানের জন্য হাতছাড়া করেন শতরান।

কিন্তু চতুর্থ দিনে তার ব্যাটিং চলাকালীন মাঠে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর সঙ্গে উত্তপ্ত মুহূর্তে জড়িয়েছিলেন তিলক। তিলকের ব্যাটিংয়ের সময় একবার এগিয়ে এসে তাকে হালকা কাঁধের ধাক্কা দেন বৈভব। এরপর তাদের মধ্যে কিছু কথার আদান প্রদানও হয়। ভারতীয় টি-টোয়েন্টি দলের দুই তারকার মধ্যে তৈরি হওয়া এই মুহূর্ত সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়।
আরও পড়ুন: ভারতের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন পাডিক্কল! BCCI হাতে দিলো নেতৃত্বের দায়িত্ব
এই বিষয়টি নিয়ে মাঠে উপস্থিত আম্পায়ারের কাছে অভিযোগও জানান তিলক। এরপর আম্পায়ার বৈভবকে সতর্ক করতে এলে ১৫ বছর বয়সী বিস্ময় বালক তার সাথেও কথা কাটাকাটিতে জড়ান। তিনি সরাসরি জানান প্রথম ইনিংসে তার ব্যাটিংয়ের সময়ও তিলক ভার্মা তাকে স্লেজিং করেছিলেন। গোটা ঘটনায় নিজের তেমন কোনও দোষ দেখতে পাননি বৈভব। প্রসঙ্গত প্রথম ইনিংসে ৩৭ বলে ৪৪ রানের একটি আগ্রাসী ইনিংস খেলতে দেখা যায় তাকে।
আরও পড়ুন: মাথায় হাত গম্ভীরের! সিরিজ শুরুর আগেই ভারতীয় দল থেকে ছিটকে গেল তার পছন্দের ক্রিকেটার
প্রথম ইনিংসে ঈশান কিষাণের দ্বিশতরান ও উইকেটরক্ষক কুমার কুশাগ্রর শতরানে ভর করে স্কোরবোর্ডে ৭০৮ রান তুলেছিল পূর্বাঞ্চল। জবাবে ব্যাট করতে নেমে ৩৩৬ রানে অলআউট হয়ে যান দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসের লিডের ভিত্তিতেই ট্রফি দখল করেন ঈশান, বৈভবরা। এরপর তাদের দেখা যাবে ভারতের জার্সি গায়ে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে।













