স্বস্তি নেই! আজ ফের ভিজবে বাংলা, কোথায় কোথায় ভারী বর্ষণ?

Published on:

Published on:

West Bengal weather rain South Bengal weather Kolkata North Bengal weather update 13th August
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে এখনও বৃষ্টির পরিস্থিতি পুরোপুরি কাটেনি। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। তবে সব জায়গায় ভারী বৃষ্টি হবে না। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | kolkata Weather Update

আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ সকাল থেকেই মেঘলা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। এরপর সোমবার, গণেশ পুজোর দিন ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির পরিস্থিতি থাকবে। উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

south bengal weather(256)

আরও পড়ুনঃ

অর্থাৎ বলা যায়, উত্তর ও দক্ষিণবঙ্গ (South Bengal Weather)-সহ আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।