আজকের রাশিফল ১২ সেপ্টেম্বর, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 12 September 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কথার অর্থ বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও খান।

বৃষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধান করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শরীর ও মন সুস্থ রাখার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ অবশ্যই কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে ঝিনুক, মুক্তো বা শাঁখের তৈরি জিনিস উপহার হিসাবে দিন।

কর্কট রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে অত্যধিক সময় অতিবাহিত করা থেকে বিরত থাকুন। আপনি আজ একটি মন্দিরে অথবা পার্কে বা কোনও নদীর তীরে বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: ভালো জীবনশৈলী অর্জনের জন্য রূপচর্চার ক্ষেত্রে মনোযোগ দিন।

সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ আপনি খুব সহজেই সবাইকে তআকৃষ্ট করতে পারবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ হঠাৎ করে এই বাড়িতে আত্মীয়ের আগমন হতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং প্রতিদিন স্নান করুন।

কন্যা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভাইয়ের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। অন্যদের পরামর্শ শোনার আগে অবশ্যই সতর্ক থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে রুপোর ফুলদানিতে সাদা রঙের ফুল রাখুন।

তুলা রাশি: আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। এর ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে আজ আপনি কোথাও কেনাকাটা করতে যেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। তবে, আপনারা একসঙ্গে অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই তামার অথবা সোনার চুড়ি পরুন।

Ajker rashifal todays horoscope 12 September 2026.

বৃশ্চিক রাশি: আপন আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষকে হতাশ করবেন না। অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। বাড়িতে আজ অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। আজ নিজের জন্য কিছুটা সময় বের করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই জীবনসঙ্গীকে সাদা-কালো রঙের গোলাপ ফুল উপহার হিসাবে দিন।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। সন্তানদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার জীবনে একটি বহু প্রতীক্ষিত আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন।

আরও পড়ুন: অবসরের পরেই বড় চমক! ভবিষ্যতের পরিকল্পনায় নতুন পদক্ষেপ মেসির, কিনতে চলেছেন এই ক্লাব

মকর রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে। কিছুজন আজ প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। গাড়ি চালানোর সময় আজ আপনাকে সতর্ক থাকতে হবে। ভালোবাসার মানুষের জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করে দিনটি রোমান্টিক করে তুলতে পারেন। আপনি আজ অবসর সময়ে আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই পায়েস খান।

আরও পড়ুন: গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন কুলদীপ যাদব! অবলীলায় ১০ উইকেট নিয়ে গড়লেন নজির

কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, খেলাধুলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে, এই রাশির পড়ুয়াদের খেলাধুলায় অত্যধিক সময় অতিবাহিত না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। মন ভালো রাখার জন্য আজ আপনি কিছু অনুপ্রেরণামূলক বই পড়তে পারেন অথবা সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: জীবনে সুখী থাকার লক্ষ্যে অবশ্যই শিশু কন্যাদের উদ্দেশ্যে পায়েস বিতরণ করুন।

মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রিয়জনদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। প্রত্যেকের সঙ্গে অবশ্যই স্পষ্টবাদী হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন এবং তাঁদের কাছ থেকে আপনি ভালো পরামর্শ পেতে পারেন।আজ আপনার কাউকে ভালো লাগতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রেখে দিন।