বাংলা হান্ট ডেস্ক: ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। রক্ষনাবেক্ষণ ও পুননির্মাণের কাজের জন্য রবিবার বন্ধ থাকবে চার ঘন্টার জন্য কলকাতা অন্যতম যোগাযোগ পথ বিদ্যাসাগর সেতু। কলকাতায় ট্রাফিক পুলিশের তরফ থেকে ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সকাল ছয়টা থেকে বেলা দশটা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে।
রবিবার ৪ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)
কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তর কথা জানিয়ে দেওয়া হয়েছে (Vidyasagar Setu)। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। সংস্করণে অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুজোয় বাড়তে পারে যাত্রী ভিড়, পরিস্থিতি সামলাতে জোড়া বিশেষ ট্রেন চালাবে রেল! কোন রুটে?
যদিও নির্ভীঘ্নে কাজ শেষ করতেই নির্দিষ্ট সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, বিয়ারিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের কাজ করা হবে। সেই কাজ শেষ করতে নির্দিষ্ট সময়ের জন্য সেতু বন্ধ রাখা হচ্ছে।
Traffic Advisory
Traffic arrangements will be in place in connection with the full closure of Vidyasagar Setu on Sunday, 13.09.2026, from 06:00 hrs to 10:00 hrs.
Commuters are kindly requested to plan their journeys in advance and consider using alternative routes to ensure a… pic.twitter.com/8pb75b5gEj
— Kolkata Police (@KolkataPolice) September 11, 2026
এই কাজের ফলে রবিবার সকালে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতা থেকে হাওড়া ও হাওড়া থেকে কলকাতার দিকে যাতায়াতগামী যানবাহন গুলোকে বিকল্প পথে যেতে হবে। গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ থাকায় ওই সময় শহরে একাধিক রাস্তায় যান চলাচলের ওপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে হাওড়াও কলকাতার মধ্যে যাতায়াতকারী গাড়িগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিকল্প রুট ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রী ভোগান্তি এরাতে বিকল্প পথের আপডেট দেওয়া হবে বলে ট্রাফিক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও রবিবার কাজ শেষ হলে সকাল দশটার পর থেকে সেতু (Vidyasagar Setu) দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু করবে বলে জানিয়েছে কলকাতার ট্রাফিক পুলিশ।













