বাংলা হান্ট ডেস্ক: হাতেগুনে আর কিছুদিন। তারপরেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। সেই পরিকল্পনার মতন উৎসবের মরসুমের মুখে ফের ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। কারণ বালিয়াচক রোড ওভারব্রিজে স্টিল গার্ডার বসানোর কাজের জন্য আগামী ১৯সেপ্টেম্বর খড়গপুর ডিভিশনের ট্রেন চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল (Indian Railways)।
উৎসবের মাঝে ট্রেন পরিষেবায় কাটছাঁট, দেখুন তালিকা (Indian Railways)
এই কাজের ফলে দুদিন ট্রেন চলাচলের ওপর নিয়ন্ত্রণ রাখা হয়েছে (Indian Railways)। যার ফলে আগামী ১৯-২০ সেপ্টেম্বর একাধিক দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: এ বছর কীসে আসছেন মা দুর্গা? কীসে ফিরবেন দেবী, জানুন আগমন ও গমনের বাহন
পাশাপাশি যাত্রা পথেও বেশকিছু ট্রেনে পরিবর্তন করা হয়েছে। এর ফলে সমস্যার মুখে পড়বেন প্রচুর রেলযাত্রী ও পর্যটকেরা। তবে আজকের প্রতিবেদনে রইলো বাতিল হওয়ার ট্রেন গুলি কি কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
১৯ সেপ্টেম্বর বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে
১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস
১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস
১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস
১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস
১৮০১৩/১৮০১৪ হাওড়া বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস
৩৮৭২৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল
২২৮৯০ পুরী-দিঘা এক্সপ্রেস
‘২০ সেপ্টেম্বর বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে ’
২২৮৮৯ দিঘা-পুরী এক্সপ্রেস
৩৮৮০১ ও ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর ইএমইউ লোকাল
৩৮৭০২ ও ৩৮৭০৪ খড়্গপুর-হাওড়া ইএমইউ লোকাল
৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল
৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া ইএমইউ লোকাল
৩৮৮০২ মেদিনীপুর-হাওড়া ইএমইউ লোকাল
অন্যদিকে কেয়কটি দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল। ১৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ২২৫০২ নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস রামপুরহাট-সাঁইথিয়া-আন্ডাল-আসানসোল-বার্নপুর-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে চলবে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে এদিকে, ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল-হাওড়া হয়ে ঘুরপথে চলাচল করবে (Indian Railways)।













