বাংলা হান্ট ডেস্ক: বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো (Durga Puja)। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলে সবার আগে বাঙালি যে দিনগুলি দেখার জন্য আপ্লুত থাকেন, তার মধ্যে দুর্গা পুজো একটি। সারা বিশ্বে বাঙালির জাঁকজমক ভাবে এই পুজো উদযাপন করে। তবে পুরান মতে, দেবী দুর্গার মর্তে আগমন ও গমনের উপর নির্ভর করে গোটা বছরটা বিশ্ববাসীর কেমন যাবে। তো জেনে নিন এই বছর দেবীর আগমন কীসে, আর যাবেন কীসে।
এবার মায়ের আগমন কোন বাহনে গমনই বা কীসে (Durga Puja)
বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো (Durga Puja)। বৈদিক জ্যোতিষ মতে চৈত্র মাসে বাসন্তী পূজা দেবীর আগমন ও আশ্বিন মাসে দেবী দুর্গার আগমন ঘিরে বেশ কিছু ইঙ্গিত থাকে। দেবী দুর্গা কোন বাহনে চড়ে মর্তে আসছেন, সে বিষয়ে প্রতিবছর শাস্ত্রমত অনুযায়ী প্রাসঙ্গিক। চলতি বছরেও দুর্গাপুজো ঘিরে ক্যালেন্ডারের নজর রয়েছে প্রতিটি বাঙালির। তো জেনে নিন মা দুর্গা এবার আসছেন কীসে?

আরও পড়ুন: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
পঞ্জিকা মতে, চলতি বছর দেবী দুর্গার আগমন ঘটছে ঘোড়ায় এবং গমন নৌকায়। সপ্তমী তিথির দিনের ওপর নির্ভর করে আগমন বাহন ঠিক হয়। ঘোড়ায় চড়ে দেবীর আসার অর্থ হল ছত্রভঙ্গ বা সামাজিক অস্থিরতা, ক্ষয়ক্ষতি ও প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত। অন্যদিকে, বিজয়া দশমীর দিনের ওপর ভিত্তি করে গমনের বাহন নির্ধারিত হয়। নৌকায় দেবীর বিদায়ের সংকেত হল শস্যশ্যামলা বসুন্ধরা, ভালো ফলন এবং উর্বরতা।
২০২৬ দুর্গাপুজোর সময়সূচি:
মহালয়া (১০ অক্টোবর, শনিবার): পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা। ভোরবেলা রেডিওয় মহিষাসুরমর্দিনী শোনার বিশেষ দিন।
মহাষষ্ঠী (১৭ অক্টোবর, শনিবার): দেবীর বোধন ও আমন্ত্রণের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা।
মহাসপ্তমী (১৮ অক্টোবর, রবিবার): নবপত্রিকা প্রবেশ ও স্নানের পর শুরু মূল পুজো।
মহাঅষ্টমী (১৯ অক্টোবর, সোমবার): অঞ্জলি ও সন্ধিপুজোর মাধ্যমে মণ্ডপে মণ্ডপে পুজো পরিক্রমার মূল আকর্ষণ।
মহানবমী (২০ অক্টোবর, মঙ্গলবার): দেবীর বিশেষ পূজা ও আরতি।
বিজয়া দশমী (২১ অক্টোবর, বুধবার): দর্পণ বিসর্জন, সিঁদুর খেলা এবং দেবী প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি (Durga Puja)













