ভাত যেন ঝরঝরে হয়, তার জন্য রান্নার আগে কতবার চাল ধোয়া উচিত জানেন?

Published on:

Published on:

Cooking Tips how many times should rice be washed
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাঙালির খাদ্য তালিকায় প্রধান খাবার হল ভাত। তবে বহু চেষ্টা করে আজও অনেক সময় দেখা যায় রান্না করা ভাত ঝরঝরে হয় না। এর ফলে অনেকেই খেতে চান না ভাত। তাই অনেক সময় মনে করা হয় জলের পরিমাণ বা আচেঁর গরমের উপর ভাত ঝরঝরে হওয়া নির্ভর করে। তবে রন্ধন বিশেষজ্ঞদের মতে ঝরঝরে ভাত হবার মূল রহস্য হল চাল ধোয়ার অভ্যাসের উপর (Cooking Tips)।

চাল কতবার ধুলে ভাত ঝরঝরে হবে? জানুন (Cooking Tips)

অনেক সময় অতিরিক্ত পরিষ্কার করার আশায় বাড়ির মা কাকিমাটা চার থেকে পাঁচবারের বেশি চাল ধুয়ে ফেলেন (Cooking Tips)। তবে আজকের প্রতিবেদনে রইল সঠিক কতবার চাল ধুলে পড়ে চালের বাইরের অতিরিক্ত শ্বেতসার দূর হয়। পাশাপাশি যা ভাতটা আঠালো হওয়ার থেকে বাঁচায় সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

Cooking Tips how many times should rice be washed

আরও পড়ুন: পমফ্রেট আছে বাড়িতে? নারকেল বাটা দিয়ে বানিয়ে ফেলুন নতুন পদ

১) পরিমাণ মতন চাল নিয়ে সেটাকে তিন থেকে চারবার ধোয়া উচিত। প্রথমে দুবার হালকা হাতে চাল ভালোভাবে ধুলে তার বালি কনা গুলো বেরিয়ে যায়। তৃতীয় চতুর্থবার চালের গায়ে লেগে হয়ে থাকা অতিরিক্ত মাড় ধুয়ে পরিষ্কার হয়ে যায়।

২) চাল ধোয়ার সময় প্রথমবার জল খুব ঘোলা দেখাবে। তবে তিন থেকে চারবার দুয়ার পর যখন দেখবেন পাত্রের জল আর ঘোলা থাকছে না তখন বুঝবেন সেই চাল রান্না করার জন্য একেবারে উপযুক্ত।

৩) পাত্রে চাল নিয়ে হাত দিয়ে তা অতিরিক্ত কচলানো বার ধোয়া একেবারেই উচিত নয়। এতে চালের দানা ভেঙে যায়। যার ফলে রান্নার সময় শ্বেতসার বের হয়ে ভাত আরো আঠালো হয়ে ওঠে।

৪) চাল বেশিবার ধুলে তার ভেতরে থাকা ভিটামিন বি কমপ্লেক্স নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য চারবারের বেশি চাল কখনোই ধোয়া উচিত নয় (Cooking Tips)।