পাকিস্তানের অপদার্থতায় মাথায় হাত শচীনের, ভেঙে গেল ১৩ বছর পুরোনো ঐতিহাসিক টেস্ট রেকর্ড!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs Pakistan) তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান ক্রিকেটের জরাজীর্ণ অবস্থা আরও একবার প্রকাশ্যে চলে এলো। সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচেও একতরফা জয় পেলো ব্রিটিশরা। ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারলেন না বাবর আজমরা। আর তারই মধ্যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) এক অনন্য কীর্তি এবার নিজের নামে করে নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root)।

এতদিন টেস্ট ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৩ সালে নিজের ২০০ তম ও শেষ টেস্ট ম্যাচটি খেলতে নেমে এই রেকর্ড গড়েছিলেন মাস্টার ব্লাস্টার। নিজের শেষ টেস্ট ম্যাচটি খেলতে নেমে কেরিয়ারের ৬৮ তম টেস্ট হাফসেঞ্চুরিটি পেয়েছিলেন শচীন।

কিন্তু তার ঠিক ১৩ বছর পর শচীনের সেই রেকর্ডটি নিজের নামে করে নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। পাকিস্তানের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে ১৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই ওপেনারকে খুঁইয়েছিল ইংল্যান্ড। কিন্তু জর্ডান কক্স (৫৯*) সঙ্গী করে সেই বিপর্যয় কাটিয়ে দলকে জয় অবধি পৌঁছে দেন রুট। নিজে অপরাজিত থাকেন ৬৯ বলে ৬২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। সেইসঙ্গে নিজের ৬৯ তম হাফসেঞ্চুরি করে তিনি শচীনকে টপকে এককভাবে টেস্টের ইতিহাসে সর্বোচ্চ অর্ধশতরানের মালিক হয়ে যান।

আরও পড়ুন: গম্ভীরের বড় সিদ্ধান্ত! ভারতীয় দলের সহ-অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলা হবে শ্রেয়স আইয়ারকে

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির মালিকদের তালিকা:

১. জো রুট: ৬৯ (৩০৯* ইনিংস)
২. শচীন টেন্ডুলকার: ৬৮ (৩২৯ ইনিংস)
৩. শিবনারায়ণ চন্দ্রপাল: ৬৬ (২৮০ ইনিংস)
৪. অ্যালান বর্ডার: ৬৩ (২৬৫ ইনিংস)
৫. রাহুল দ্রাবিড়: ৬৩ (২৮৬ ইনিংস)

আরও পড়ুন: ২২ গজের পর এবার রুপালি পর্দায় দেখা যাবে বিরাট কোহলিকে! সঙ্গে স্ত্রী অনুষ্কা, কোন সিনেমায়? জানুন বিস্তারিত

এইমুহূর্তে টেস্ট ফরম্যাটে তার রানসংখ্যা ১৪,২৭৮। টেস্ট ফরম্যাটে তার সর্বাধিক রানের মালিক হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। টেস্ট ফরম্যাটে আপাতত সর্বোচ্চ রানের মালিক শচীনের মোট রানসংখ্যা ১৫,৯২১। আগামী ২ বছর খেলা চালিয়ে গেলে অনায়াসেই এই রেকর্ড নিজের নামে করে ফেলতে পারবেন রুট।