বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ইংল্যান্ড সফরে গিয়েছে পাকিস্তান। যেখানে ৩ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। ওই সিরিজে পাকিস্তানের (Pakistan) ব্যাটিং দুর্বলতা স্পষ্ট হয়ে পড়েছে। আপাতত ওই টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এদিকে, পাকিস্তানের অবস্থা এতটাই শোচনীয় যে ৩ টি টেস্ট ম্যাচের প্রথম ৫ টি ইনিংসে পুরো দল ২০০ রানও করতে পারেনি। তবে, এজবাস্টন টেস্টের শেষ ইনিংসে ৪৪৯ রান করে তারা কিছুটা সম্মান রক্ষা করে। পাকিস্তানের ব্যাটারদের খারাপ পারফরম্যান্সে গভীরভাবে অসন্তুষ্ট ওই দেশের তারকা ফাস্ট বোলার ওয়াসিম আক্রম (Wasim Akram)। ইতিমধ্যেই তিনি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) প্রসঙ্গ টেনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, পাকিস্তান তার সবচেয়ে বড় T20 লিগ PSL ১০ বছর ধরে চালু থাকা সত্ত্বেও কেন এখনও একজনও ভালো ব্যাটার তৈরি করতে পারেনি।
PCB-র বিরুদ্ধে তোপ দাগলেন ওয়াসিম আক্রম (Wasim Akram):
জানিয়ে রাখি যে, ওয়াসিম আক্রম IPL এবং PSL উভয় টুর্নামেন্টেই দায়িত্ব পালন করেছেন। তাই, ভারত কী মানের ব্যাটার তৈরি করে সেই সম্পর্কে তিনি অবগত। ওয়াসিম আক্রম ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ও মেন্টর হিসাবে দায়িত্ব পালন করেন এবং ওই ফ্র্যাঞ্চাইজিটিকে ২ টি আইপিএল শিরোপা জিততেও সাহায্য করেন। এদিকে, PSL-এ তিনি ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস এবং করাচি কিংসের সঙ্গে কোচিং ও মেন্টরিংয়ের দায়িত্বে ছিলেন।

সম্প্রতি ফুরকান ভাট্টির ইউটিউব চ্যানেলে ওয়াসিম আক্রম জানিয়েছেন, ‘PSL শুরু হওয়ার ১০ বছর হয়ে গেছে। কিন্তু, PSL কী একজনও ব্যাটার তৈরি করেছে? হ্যাঁ, আমরা কিছু বোলার তৈরি করেছি, কিন্তু বলুন তো, আমরা কী কোনও বিশেষ ব্যাটিং প্রতিভা তৈরি করেছি?” আমার মনে হয়, আমরা যখন ১৪ বছর বয়সীর (বৈভব সূর্যবংশী, বর্তমান বয়স ১৫) মতো ব্যাটিং প্রতিভা তৈরি করব, তখন উন্নতি দেখতে পাব।’
আরও পড়ুন: স্মার্টফোন ব্যবহারকারীরা হন সতর্ক! OTP চুরি করছে বিপজ্জনক Malware, নজর WhatsApp চ্যাটেও
উল্লেখ্য যে, ওয়াসিম আক্রমের মতে, চলমান ৩ ম্যাচের টেস্ট সিরিজে প্রতিভার অভাব প্রকট হয়েছে। যেখানে পাকিস্তান প্রথম ২ টি টেস্ট হেরেছিল এবং সিরিজের মাঝপথে দলে বিতর্কিত পরিবর্তন এনেছিল।
আরও পড়ুন: মাত্র একদিনেই বুক ২০ লক্ষেরও বেশি টিকিট! দুর্ধর্ষ রেকর্ড গড়ল IRCTC
তিনি আরও বলেন, ‘সাহস নিয়ে খেলতে হয়, কিন্তু তার জন্য প্রতিভা প্রয়োজন। আমরা যদি লাল বলের ক্রিকেটের উন্নতি করতে চাই, তবে ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে হবে। PCB-র করাচি ও লাহোরে ১০০ মিলিয়ন রুপি খরচ করা উচিত। কারণ প্রতিভা কেবল ক্লাব ক্রিকেট থেকেই আসে।’













