সেপ্টেম্বরের বেতনের সঙ্গেই দেওয়া হবে DA, রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের

Published on:

Published on:

dearness allowance(311)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যু এখনও অমীমাংশিত। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঞ্চম পে অমীমাংসিত আওতায় মহার্ঘ ভাতা মেটাতে শুরু করেছে রাজ্য সরকার। যদিও গ্রান্ট ইন এইড-রা এখনও বঞ্চিত। এই ইসুতে চড়ছে পারদ। রাজ্যে যখন বকেয়া ডিএ নিয়ে জট অব্যাহত সেই সময় অন্ধ্রপ্রদেশ সরকার কর্মচারীদের (Government Employees) জন্য দুটি বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি অনুমোদন করল। মোট ২৬ মাসের বকেয়া মেটানোর ঘোষণা করেছে সে রাজ্যের সরকার।

ডিএ বৃদ্ধির অনুমোদন অন্ধ্র সরকারের | Dearness Allowance

অন্ধ্রপ্রদেশ সরকার তরফে ধারাবাহিক এই সংশোধনের ফলে মহার্ঘ ভাতা সবমিলিয়ে ৪.৫৫% বৃদ্ধি পাবে। এই সংশোধনগুলো সেপ্টেম্বর মাসের বেতন থেকে কার্যকর হবে, যা অক্টোবর মাসে দেওয়া হবে বলে রিপোর্টে বলা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যে।

রাজ্য সরকার এই বকেয়া একবারে না দিয়ে ৪টি কিস্তিতে পরিশোধ করবে বলে জানিয়েছে। ২০২৭ সালের এপ্রিল, জুন, আগস্ট এবং অক্টোবর মাসে কিস্তিতে বকেয়া পরিশোধ করা হবে। অন্ধ্র সরকার রাজ্য সরকারি কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং স্থানীয় সংস্থার কর্মীদের জন্য দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়ে সরকারি আদেশ জারি করেছে। ২.৭৩% বৃদ্ধি করা হয়েছে এই সরকারি কর্মচারীদের।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মহার্ঘ ভাতা ৩৭.৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৪০.০৪ শতাংশ করা হয়েছে।

বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। এর পর দ্বিতীয় আদেশটি এই হারকে আরও ১.৮২% বৃদ্ধি করে ৪১.৮৬ শতাংশ করেছে। যা কার্যকর হবে ১ জানুয়ারী, ২০২৫ থেকে। এই ধারাবাহিক সংশোধনগুলোর ফলে একত্রে মোট ৪.৫৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে।

বকেয়া ডিএ জুলাই ২০২৪ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত এই ২৬ মাসের এবং জানুয়ারি ২০২৫ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ২০ মাসের মেয়াদী ডিএ ২০২৭ ও ২০২৮ সাল থেকে কিস্তিতে দেওয়া হবে। পুরোনো পেনশন স্কিম (ওপিএস)-এর কর্মচারীদের এই বকেয়া অর্থ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দেওয়া হবে।

dearness allowance(259)

আরও পড়ুন: ‘অভিষেকের ভয়ে’ মুখ খোলেননি, এবার সব ফাঁস করতে চান! নিয়োগ দুর্নীতির রাজসাক্ষী হওয়ার আর্জি পার্থ-ঘনিষ্ঠ সন্তুর

কন্ট্রিবিউটরি পেনশন স্কিম (সিপিএস)-এর কর্মচারীদের অ্যাকাউন্টে এবং নগদ কিস্তির মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মী এবং আইনানুগ উত্তরাধিকারীদের জন্য বিশেষ ছাড়ের কথাও বলা হয়েছে।