পুজোর আগে সোনার দামে বদল, আজ কত হল ২২ ও ২৪ ক্যারেটের দর?

Published on:

Published on:

Gold Price change in ahead of puja know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। বাংলার বাজারে গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Price) কমেছে। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন আম-জনতা। প্রসঙ্গত গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তবে চলতি সপ্তাহ থেকে সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

হু হু করে কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।

Gold Price change in ahead of puja know todays rate

আরও পড়ুন: উৎসবের মরশুমে ব্যাঙ্কে ছুটি, আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ! কাজ থাকলে আগে সেরে নিন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৬৪৫টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৬৪৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪০৫টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪০৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৩৫০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৩৫০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩২৭০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩২৭০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩২৬০টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩২৬০০ টাকা।

সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। সূত্রের খবর,এই সোনার দাম (Gold Price) কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম আবার বাড়তে পারে।