গ্যাসের নতুন দাম প্রকাশ! কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের রেট দেখে নিন

Published on:

Published on:

LPG Cylinder price change ahead of puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আগে ফের একবার বাড়ল গ্যাসের দাম। এরফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। যেহেতু এর আগে টানা দু’মাস নিম্নমুখী ছিল গ্যাসের দর (LPG Cylinder)। তবে পুজোর মরশুমের আগে গ্যাসের দাম ফের অনেকটাই বাড়ল। এক নজরে দেখে নিন রবিবার গ্যাসের দাম কত রয়েছে।

পুজোর মুখে গ্যাসের দাম বদল, দেখে নিন রেট (LPG Cylinder)

তবে সেপ্টেম্বর মাস শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে (LPG Cylinder)। এর ফলে যথারীতি পকেটের চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।‌ এই আবহাওয়ায় গ্যাসের দাম ফের একটানা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

LPG Cylinder price change ahead of puja

আরও পড়ুন: পুজোর আগে সোনার দামে বদল, আজ কত হল ২২ ও ২৪ ক্যারেটের দর?

পাশাপাশি আপাতত গ্যাসের দামে বড়সড়ো স্বস্তি পাওয়া যাবে না বলে অনেকেই আশঙ্কা করছেন। এক নজরে দেখে নিন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি ৫ কেজি ফ্রিজ এলপিজির দাম কত হল।

কলকাতায় বর্তমানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৯.৫০ টাকা বেশি খরচ হচ্ছে। উৎসবের আবহে বাড়তে পারে হোটেল, রেস্তোরাঁয় খাবারের দাম। সেপ্টেম্বর থেকে দেশের কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা।

সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।