টাটা গ্রুপে বড় মোড়! ফের চেয়ারম্যান হবেন এন চন্দ্রশেখরন? আগামী ১৭ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ বৈঠক

Published on:

Published on:

Will N Chandrasekaran be the chairman of Tata Sons again?
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টাটা সন্স (Tata Sons)। ইতিমধ্যেই টাটা সন্সের বর্তমান চেয়ারম্যান এন চন্দ্রশেখরন (Natarajan Chandrasekaran) ফের প্রধান হওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। যদিও, মনে করা হচ্ছে তিনি আবার ফিরেও আসতে পারেন। রিপোর্ট অনুযায়ী, টাটা সন্সের নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির বোর্ড এন চন্দ্রশেখরনের এই সিদ্ধান্তের বিরোধিতা করার পরিকল্পনা করেছে। এমনটা হলে টাটা সন্সে আবারও সংঘাতের খবর সামনে আসবে। এদিকে, টাটা সন্সের মালিকানার অধিকারী টাটা ট্রাস্টস (Tata Trusts) এন চন্দ্রশেখরনের পদত্যাগপত্র গ্রহণ করেছে। উল্লেখ্য যে, চন্দ্রশেখরনের মেয়াদ আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে।

ফের চেয়ারম্যান হবেন এন চন্দ্রশেখরন (Tata Sons)?

১৭ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ বৈঠক: জানিয়ে রাখি যে, আগামী ১৭ সেপ্টেম্বর নির্ধারিত বোর্ড সভায় এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এই সভাটি এমন এক সময়ে সম্পন্ন হচ্ছে যখন RBI-এর কারণে টাটা সন্স বড়োসড় ঝটকা পেয়েছে। উল্লেখ্য যে, টাটা সন্সের NRC-তে ভেনু শ্রীনিবাসন সহ ৩ জন সদস্য রয়েছেন।

Will N Chandrasekaran be the chairman of Tata Sons again?

টাটা সন্স কী লিস্টিং হবে: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই RBI টাটা সন্সের কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হহিসাবে NBFC রেজিস্ট্রেশন প্রত্যাহারের আবেদন প্রত্যাখ্যান করেছে। এর ফলে টাটা গ্রুপের এই হোল্ডিং কোম্পানির স্টক এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার পথ প্রশস্ত হল। বিষয়টি সম্পর্কে জ্ঞাত সংশ্লিষ্ট সূত্র গত শনিবার এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বিশ্বে তেলের নতুন সঙ্কট! বন্ধ সৌদির পাইপলাইন, ফের বাড়বে পেট্রোল-ডিজেলের দাম?

সূত্র অনুযায়ী, গত শনিবার প্রাপ্ত একটি চিঠির মাধ্যমে টাটা সন্সের কোম্পানি সচিব এবং CFO-কে RBI-এর সিদ্ধান্তটি জানানো হয়েছে। এর মাধ্যমে, ২০২৪ সালের মার্চ মাসে NBFC হিসাবে রেজিস্ট্রশন বাতিলের আবেদনটির নিষ্পত্তি হল। এই প্রসঙ্গে, RBI এবং টাটা সন্সের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: মার্কিন ডলারের বিরুদ্ধে বাজল দামামা? BRICS দেশগুলি খুঁজছে নতুন উপায়, কী পরিকল্পনা ভারতের?

IPO এড়াতে টাটা সন্স কী করেছিল: ২০২২ সালের সেপ্টেম্বরে RBI টাটা সন্সকে একটি ‘আপার-লেয়ার’ নন-ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল কোম্পানি তথা NBFC হিসাবে শ্রেণিবদ্ধ করে এবং এই ধরণের সংস্থাগুলিকে ৩ বছরের মধ্যে স্টক এক্সচেঞ্জে লিস্টিং করার নির্দেশ দেওয়া হয়। টাটা সন্সের জন্য মূল সময়সীমা ছিল ২০২৫-এর ৩০ সেপ্টেম্বর। এদিকে, এই দায় এড়াতে টাটা সন্স ২০২৪ সালে ২১,০০০ কোটি টাকারও বেশি ঋণ পরিশোধ করে এবং NBFV রেজিস্ট্রেশন প্রত্যাহারের জন্য আবেদন করে। RBI আবেদনটির বিষয়ে সিদ্ধান্তটি বিচারাধীন রাখে এবং টাটা সন্সকে আপার-লেয়ার NBFC-র তালিকায় অন্তর্ভুক্ত করা অব্যাহত রাখে। ২০২৬-এর জুন থেকে কার্যকর হওয়া RBI-এর সংশোধিত নিয়ম অনুসারে, ১ লক্ষ কোটি টাকা বা তার বেশি সম্পদ রয়েছে এমন যেকোনও NBFC স্বয়ংক্রিয়ভাবে আপার-লেয়ার (শ্রেণিতে অন্তর্ভুক্ত হবে। ২০২৬ সালের মার্চের মধ্যে টাটা সন্সের সম্পদের পরিমাণ ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।