DRDO থেকে গভীর সমুদ্র বন্দর, বাংলায় একাধিক প্রকল্প! কী পরিকল্পনা রাজ্যের?

Updated on:

Updated on:

Suvendu Adhikari’s West Bengal Investment Plan
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে নতুন করে শিল্প ও বিনিয়োগ (West Bengal Investment) আনার জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সরকারে আসার মাত্র চার মাসের মধ্যেই রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এবার আম্বানি-আদানি থেকে DRDO,বিভিন্ন ক্ষেত্রে বাংলায় কী কী বিনিয়োগ হতে পারে, তার ইঙ্গিতও দিলেন তিনি।

West Bengal Investment : বাংলায় বড় প্রকল্প বিনিয়োগ

শুভেন্দু জানিয়েছেন, গণেশ চতুর্থীর পর মুম্বই যাবেন তিনি। সেখানে মুকেশ আম্বানি ও তাঁর ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, আগামী ২৪ সেপ্টেম্বর রাজ্যে আসার কথা গৌতম আদানির। মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকারের সময়ে সিন্ডিকেট ও কাটমানির জন্য বাংলার ভাবমূর্তি খারাপ হয়েছিল। এখন পরিস্থিতি বদলেছে। স্বাস্থ্য, উৎপাদন শিল্প এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বিনিয়োগ আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

বাংলায় কোথায় কোথায় বিনিয়োগের পরিকল্পনা?

১. নিউটাউন-রাজারহাট: আদানি গোষ্ঠীর প্রায় ২০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে।

২. জুনপুট, পূর্ব মেদিনীপুর: DRDO-র প্রকল্প তৈরি হচ্ছে। শুভেন্দুর দাবি, ২০২৪ সালে DRDO রাজ্যকে চিঠি দিলেও তৎকালীন সরকার কোনও উত্তর দেয়নি। তিনি ক্ষমতায় এসে প্রকল্পটির অনুমোদন দিয়েছেন।

৩. উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ: আমুলের আইসক্রিম তৈরির দু’টি কারখানার জন্য জমি দেওয়া হবে।

৪. গার্ডেনরিচ: শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের চারটি প্রকল্পের কাজ এগোচ্ছে।

৫. সেমিকন্ডাক্টর: জাপানের বহুজাতিক সংস্থা মিৎসুবিশির কারখানা তৈরির সম্ভাবনা রয়েছে।

৬. দাদনপাত্রবাড়: এখানে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা রয়েছে।

৭. পুরুলিয়া: আগরওয়াল গোষ্ঠী ইতিমধ্যেই ১০০ একর জমি কিনেছে। সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আরও ১০০০ একর জমি কেনার পরিকল্পনা রয়েছে।

৮. দুর্গাপুজোর আগেই ৩৩টি সংস্থাকে জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

৯. আগরওয়াল গোষ্ঠীর বিনিয়োগ: আগামী তিন বছরে বাংলায় প্রায় ৫০০০ কোটি টাকা বিনিয়োগের দাবি করেছেন শুভেন্দু। পাশাপাশি সংস্থার বিপণির সংখ্যা ১১০ থেকে বাড়িয়ে ২৫০ করার পরিকল্পনা রয়েছে।

CM Suvendu Adhikari issues strict guidelines for Durgapuja Stall

আরও পড়ুনঃ শাহজাহান বাহিনীর বেধড়ক মারধরে BJP কর্মীর মৃত্যু? ৫ বছর পর কঙ্কাল তুলে ময়নাতদন্ত, সন্দেশখালিতে ফের চাঞ্চল্য

এর ফলে কর্মসংস্থান বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পুরুলিয়ায় আগরওয়াল গোষ্ঠী ইতিমধ্যেই ১০০ একর জমি কিনেছে। সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আরও ১০০০ একর জমি কেনার পরিকল্পনা রয়েছে সংস্থার (West Bengal Investment)।