দক্ষিণবঙ্গে বাড়ছে গরম! বর্ষার বিদায় কবে? দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(197)
Follow

বাংলাহান্ট ডেস্ক: সোমবার সকাল থেকে রোদের উঁকি-ঝুঁকি। কোথাও কোথাও আবার আংশিক মেঘলা রয়েছে আকাশ। আবহাওয়া দপ্তর বলছে, আজ গণেশপুজোর দিনও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ওদিকে উত্তরবঙ্গে রয়েছে ভারী বর্ষণের হলুদ সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, সোমে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি মেয়াদের বৃষ্টি হতে পারে। কলকাতা সহ অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত শুক্রবার অবধি বৃষ্টির কোনও সতর্কতা নেই। সুতরাং ভারী বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গ। তবে বাড়বে ভ্যাপসা গরম।

South Bengal Weather

খাতায়-কলমে বর্ষা বিদায় নিলেও বৃষ্টি কমছে না রাজ্যে। আরও কিছুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। IMD সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরে বর্ষা বিদায়ের প্রক্রিয়া ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যা উত্তর-পশ্চিম রাজস্থান থেকে শুরু হবে। বর্ষার বিদায়ের সূচনা হবে এখান থেকেই।

south bengal weather(256)

আগামী ৪-৫ দিনে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবলমাত্র। ক্রমশ বৃষ্টি কমবে আজ থেকে। বাড়বে তাপমাত্রা। বৃষ্টি কমায় ভ্যাপসা গরম ভোগাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের অনেক ওপরে উঠে যাবে।

আরও পড়ুন: টেট দুর্নীতিতে হারিয়েছিলেন চাকরি,ফিরেও পান! নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী সঞ্চিতাকে চেনেন?

south bengal weather(179)

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ ওপরের দিকের জেলাতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস সর্বত্রই।