বাংলা হান্ট ডেস্কঃ বছরের পর বছর ধরে চর্চায় সেই বকেয়া ডিএ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (Government Employees) পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যে বৈঠক দিল্লিতে হওয়ার কথা ছিল, তা বাতিল হয়ে যায়। ১২ তারিখের বৈঠকটি না হওয়ায় রাজ্য অর্থদপ্তর তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল বিশেষ কারণে বৈঠকটি হচ্ছে না। কিন্তু কেন বৈঠক বাতিল হল, এই বিষয়ে প্রশ্ন তুলছেন সরকারি কর্মচারীরা।‘কনে দেখা আলো’ শেষ হতে না হতে নতুন কাজের সুযোগ, এবার কোন সিরিয়ালে দেখা যাবে ‘লাজু’ সাইনাকে?
সরকারি কর্মচারীদের বার্তা মলয় মুখোপাধ্যায়ের | Dearness Allowance
বৈঠক বাতিলের কোনও কারণ না জানানো হলেও একই সময়ে ‘ব্রিকস’ সম্মেলন চলার জন্যই এই স্থগিত বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। এই ইস্যুতে এবার মুখ খুললেন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘গত (১২. ০৯. ২৬) ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে যে বৈঠকটি ছিল তা বাতিলের কারন অনেকেই জানতে চাইছেন। কারন আমাদের জানা নেই। অনিবার্য কারন বশত বৈঠক বাতিল হয়েছে, সেটাই তাঁরা জানিয়েছেন।’ মলয়বাবু বলেন, ‘অনেকে মনে করছেন ‘ব্রিকস শীর্ষ সম্মেলন’এর কারনে বৈঠক বাতিল হয়েছে। সেক্ষেত্রে বলবো, তাহলে এই রাজ্যের দুই রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের (১২. ০৯) বৈঠক দুটি হলো কিভাবে?’ এই প্রশ্ন এদিন তুলেছেন ডিএ
মামলার অন্যতম পক্ষ।
আরও পড়ুন: ‘কনে দেখা আলো’ শেষ হতে না হতে নতুন কাজের সুযোগ, এবার কোন সিরিয়ালে দেখা যাবে ‘লাজু’ সাইনাকে?
সরকারি কর্মচারী ও পেশনারদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, ‘আজ (১৪. ০৯. ২৬) এখনো পরবর্তী বৈঠকের তারিখ এখনো জানা জায়নি। জানা গেলেই তা তৎক্ষনাৎ জানিয়ে দেওয়া হবে।’ সর্বোচ্চ আদালতে ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৭ অক্টোবর। এভাবে বৈঠকের দিনক্ষণ পিছিয়ে যাওয়ায় রিপোর্ট পেশে বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করছেন মলয়বাবু।

এর আগে আচমকা বৈঠক বাতিল হওয়ার ঘটনায় ক্ষোভপ্রকাশ করে মলয়বাবু সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘ইন্দু মালত্রা কমিটি আমাদেরকে নিয়ে কি ছেলেখেলা করছেন? ভাবুন একবার গতবার দু দুবার মিটিংয়ের তারিখ ঘোষণা (২৪/০৪/২৬ এবং ০১/০৫/২৬) করে একদিন আগে সেই মিটিং ক্যানসেল করে দিয়েছিল। আবারও তাই এর ফলে আমাদের বারবার এয়ার টিকিটের কাড়ি-কাড়ি টাকা গচ্ছা দিতে হচ্ছে।’













