বাংলাহান্ট ডেস্ক : সদ্য শেষ হয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’র শুটিং। শেষ পর্ব এখনও সম্প্রচারিত না হলেও শেষদিনের শুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন কলাকুশলীরা। এই সিরিয়ালের (Serial) প্রথম বার মুখ্য নায়িকার চরিত্রে দেখা গিয়েছে সাইনা চট্টোপাধ্যায়কে। লাজুর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে।
নতুন কী পরিকল্পনা (Serial) সাইনার?
বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী সাইনা। পড়াশোনা সামলেই এতদিন অভিনয় চালিয়ে গিয়েছেন তিনি। কনে দেখা আলো শেষ হওয়ার পর কী পরিকল্পনা তাঁর? নতুন কোনও ধারাবাহিকে দেখা যাবে তাঁকে নাকি ভিন্ন কিছু ভেবে রেখেছেন সাইনা?

এসেছে নতুন সুযোগ: শোনা যাচ্ছে, ইতিমধ্যে বেশ কিছু চ্যানেল থেকে নতুন কাজের সুযোগ এসেছে সাইনার কাছে। মা সংযুক্তা চট্টোপাধ্যায় জানান, কনে দেখা আলো (Serial) শেষ হয়ে যাচ্ছে শুনে একটি চ্যানেল থেকে যোগাযোগ করেছিল নতুন কাজের জন্য। কিন্তু সাইনা এই মুহূর্তে আর ছোটপর্দায় অভিনয় করতে চান না।
আরও পড়ুন : ডাল বাটা নয়, চিকেনের ধোঁকা! চেখে দেখবেন নাকি? রইল রেসিপি
কী বক্তব্য সাইনার: একে তো পড়াশোনার চাপ, উপরন্তু শুটিংয়ের চাপে কৈশোরটাই হারিয়ে যাচ্ছে তাঁর। তাই আপাতত ছোটপর্দা থেকে বিরতি। টিনএজ এর সময়টা উপভোগ করতে চান সাইনা।
আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রা রুখতে ব্যাপক ধরপাকড় অভিযান, আড়াই লক্ষ আয় শিয়ালদহ ডিভিশনে
যদিও বড়পর্দায় ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন অভিনেত্রী। পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক অভিনীত একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। আরও একটি ছবিতেও অভিনয় করার কথা চলছে সাইনার।













