বাংলাহান্ট ডেস্ক : নিরামিষ দিনে পাতে ধোঁকার ডালনা পড়লে মুখে হাসি ফুটে ওঠে। ধোঁকা বানানোও সহজ। ডাল বেটে ধোঁকার আকারে গড়ে ভেজে নিলেই তৈরি ডালের ধোঁকা। কিন্তু চিকেনের ধোঁকা (Recipe) খেয়েছেন কখনও? কীভাবেই বা বানায়?
চিকেনের ধোঁকার সহজ রেসিপি (Recipe)
ডাল বাটা দিয়ে বানানো ধোঁকা সকলেই খেয়েছেন। কিন্তু চিকেন কিমার ধোঁকা? সত্যিই ধোঁকা খেয়ে যাবে যে কেউ। কীভাবে রাঁধবেন এই ভিন্ন ধরণের পদ, রইল রেসিপি-

চিকেন কিমা ধোঁকা উপকরণ:
বোনলেস চিকেন
পেঁয়াজ কুচি
আদা রসুন বাটা
ডিম
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
লঙ্কা কুচি
কর্নফ্লাওয়ার
গোলমরিচ গুঁড়ো
টমেটো সস
জায়ফল জয়িত্রী গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
গোলাপ জল
আরও পড়ুন : অব্যক্ত অনুভূতির বাস্তব প্রকাশ, ‘মৌনাক্ষর’-এ প্রথমবার জুটিতে সৌম্য-প্রান্তিকা
চিকেন কিমা ধোঁকা প্রণালী: প্রথমে চিকেন কিমা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। এরপর ডিম ভেঙে তাতে সামান্য নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে (Recipe) নিন। এবার চিকেনের পেস্টের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিন।
আরও পড়ুন : ট্রেনে এবার স্বাস্থ্যসম্মত খাবার, প্যান্ট্রিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে নজরদারি চালাবে AI সিসিটিভি ক্যামেরা
এবার চিকেনের মিশ্রণ হাতে নিয়ে বরফির আকার দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ভেজে নিন। এবার গ্রেভির জন্য তেলে পেঁয়াজ দিয়ে লালচে করে ভেজে দিয়ে দিন কাজু, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন। এবার ভাজা ধোঁকা দিয়ে গ্রেভি হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।













