বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার সফরের ক্ষেত্রে বহু যাত্রীর পছন্দ ভারতীয় রেল (Indian Railways)। বিমানের থেকে কম ভাড়ায় অথচ কম সময়ে পৌঁছে দেয় গন্তব্যে। দূরপাল্লার সফরের ক্ষেত্রে খাবার দাবারের জন্য ভরসা প্যান্ট্রি কার। কিন্তু অনেক সময়ই অভিযোগ ওঠে প্যান্ট্রির খাবারের মান এবং পরিচ্ছন্নতা নিয়ে। এই সমস্যা মেটাতে এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল।
প্যান্ট্রি কারে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ রেলের (Indian Railways)
খাবারের মান ও পরিচ্ছন্নতা উন্নত করতে প্যান্ট্রি কার ও বেস কিচেনে এবার সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিচ্ছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে পূর্ব মধ্য রেলপথে চলা প্রিমিয়াম ট্রেনগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে খবর।

কোথায় বসবে ক্যামেরা: রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান নয়াদিল্লিতে আইআরসিটিসি ওয়ার রুম পরিদর্শন করেছেন। নজরদারি ব্যবস্থায় আরও জোর দেওয়ার কথাও বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রথমেই পূর্ব মধ্য রেলের ৭৩ টি প্যান্ট্রি কার, মেল ও এক্সপ্রেসে ট্রেন (Indian Railways) সাইড ভেন্ডিং পরিষেবা চালু করা হয়েছে। বেস কিচেনের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৬২। এখানেই আপাতত এআই সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : লাড্ডু-মোদক নয়, গণপতিকে সাজিয়ে দিন ঠান্ডা ঠান্ডা শ্রীখন্ড, রইল রেসিপি
কী কাজ করবে ক্যামেরা: জানা যাচ্ছে, এআই এবং স্মার্ট ডিটেকশন সিস্টেমের সাহায্যে ক্যামেরাগুলি অটোমেটিক ফুটেজ স্ক্যান করে নির্দিষ্ট বস্তু শণাক্ত করতে পারে। কোনও স্থান নোংরা থাকলে সিস্টেম তা শণাক্ত করে একটি অ্যালার্ট পাঠাতে পারে। এতে নজরদারি টিম সহজেই সেখানে পৌঁছে যাবে।
আরও পড়ুন : অব্যক্ত অনুভূতির বাস্তব প্রকাশ, ‘মৌনাক্ষর’-এ প্রথমবার জুটিতে সৌম্য-প্রান্তিকা
প্যান্ট্রি কারে যাতে পরিস্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত ভাবে খাবার তৈরি করা যায় তার জন্য এই বিশেষ উদ্যোগ রেল কর্তৃপক্ষের। এআই সিসিটিভি ক্যামেরা লাগালে এক্ষেত্রে কাজ হতে পারে বলেই মনে করা হচ্ছে।













