Durga Puja 2026 Live Updates

বিনা টিকিটে যাত্রা রুখতে ব্যাপক ধরপাকড় অভিযান, আড়াই লক্ষ আয় শিয়ালদহ ডিভিশনে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিনা টিকিটের যাত্রীদের ধরতে ফের ব্যাপক ধরপাকড় ভারতীয় রেলে (Indian Railways)। নিয়ম মেনে যাত্রীদের মধ্যে টিকিট কাটার সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে রেল। কিন্তু এখনও অনেকাংশের মধ্যে বিনা টিকিটেই ট্রেনে সফর করার প্রবণতা দেখা যাচ্ছে। এবার শিয়ালদহ ডিভিশনে ধরা পড়ল বহু বিনা টিকিটের যাত্রী।

শিয়ালদহ ডিভিশনের (Indian Railways) বিনা টিকিটে যাত্রা রুখতে অভিযান

শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, শিয়ালদহ, শ্রী সুনীল কুমার মহালার নেতৃত্বে ৩ টি শহরতলি সেকশন শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-ক্যানিং এবং শিয়ালদহ-বনগাঁতে টিকিট পরীক্ষা ও যাত্রী সচেতনতা অভিযান পরিচালনা করা হয়। রেলের নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিনা টিকিটে যাত্রা বন্ধ করায় উৎসাহ দিতেই এই বিশেষ অভিযান।

Indian Railways sealdah division ticket campaign

কতগুলি মামলা ধরা পড়েছে: এই অভিযানে মোট ৬৫৭ টি মামলা শণাক্ত করে টিকিট পরীক্ষক দল। এর মধ্যে বৈধ টিকিট ছাড়া যাত্রার মামলা ৩৪৬ টি, বুকিং ছাড়া বা নির্ধারিত সীমার অতিরিক্ত লাগেজের ২৯৭ টি মামলা, থুতু ফেলা ও নোংরা করার ১৪ টি মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অভিযানে মোট ২,৫৩,২৬৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন : ট্রেনে এবার স্বাস্থ্যসম্মত খাবার, প্যান্ট্রিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে নজরদারি চালাবে AI সিসিটিভি ক্যামেরা

কেন এই অভিযান: বিনা টিকিটে ট্রেন (Indian Railways) যাত্রায় নিয়ন্ত্রণ আনা, বৈধ টিকিট নিয়ে যাতায়াতকারী যাত্রীদের সুবিধা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। ট্রেন ও স্টেশন চত্বর পরিস্কার রাখতে যাত্রীদের সচেতনতাও বৃদ্ধি করা উচিত।

আরও পড়ুন : ডাল বাটা নয়, চিকেনের ধোঁকা! চেখে দেখবেন নাকি? রইল রেসিপি

শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার বলেন, শুধুমাত্র নিয়ম প্রয়োগ করাই নয়, প্রত্যেক যাত্রীর জন্য নিরাপদ, দায়িত্বশীল এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার সংষ্কৃতি গড়ে তোলাই লক্ষ্য রেলের।