নন্দীগ্রামে চমক BJP-র, প্রয়াত PA চন্দ্রনাথের মা হাসি রানি রথকে প্রার্থী গেরুয়া শিবিরের

Published on:

Published on:

Chandranath's mother, Hasi Rani Rath is candidate in Nandigram
Follow

বাংলা হান্ট ডেস্ক : নন্দীগ্রামের উপনির্বাচন (Nandigram By Election) এবারও রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে, তা স্পষ্ট। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে কয়েকদিনের জল্পনার পর এবার ছবিটা পরিষ্কার। প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথকেই (Hasi Rani Rath) গেরুয়া শিবিরের প্রার্থী করা হচ্ছে বলে খবর। দলীয় ভাবে হাসি রানি রথের নাম ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণার আগেই নন্দীগ্রামের একাধিক জায়গায় পোস্টার পড়েছিল বিজেপি প্রার্থী হাসি রানি রথকে নিয়ে‌।

নন্দীগ্রামের উপনির্বাচনে(Nandigram By Election) বিজেপি প্রার্থী হাসি রানি রথ

জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার আগে হাসি রানি রথ নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেবেন। এরপর তাঁকে সামনে রেখে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের হবে। প্রায় ২০ হাজার মানুষের জমায়েত হতে পারে বলে দলীয় সূত্রে খবর। হলদিয়ার কদমতলা মোড় থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত সেই মিছিল যাওয়ার কথা।

মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। নন্দীগ্রামের রাজনৈতিক গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু অধিকারী আসনটি ছেড়ে দেওয়ার পর থেকেই উপনির্বাচনে বিজেপির মুখ কে হবেন, তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। একাধিক নাম নিয়ে আলোচনা হলেও চন্দ্রনাথ রথের মায়ের নামটি বিশেষ ভাবে উঠে এসেছিল। শেষ পর্যন্ত সেই নামেই বিজেপি ভরসা রাখছে।

হাসি রানি রথ দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি—দুই স্তরেই জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে তাঁকে নন্দীগ্রামের প্রার্থী করা সম্ভব আমি প্রশ্ন করা হলে হাসি রানি রথ জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের পরিবারের অভিভাবক । উনি যদি আমাকে কোনও গুরুদায়িত্ব দেন, তাহলে আমি মাথা পেতে নেব। আমি ১৯৯৮ সাল থেকেই রাজনীতি করি। দুইবার পঞায়েতের সদস্য। তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য। এবারে যদি আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়, যথাসাধ্য চেষ্টা করব দায়িত্ব পালন করার।”

তাঁর সেই বক্তব্যের পর থেকেই নন্দীগ্রামের রাজনৈতিক মহলে তাঁকে ঘিরে আলোচনা শুরু হয়েছিল। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন হওয়ার কথা। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ফলে ভোটের প্রস্তুতির পাশাপাশি প্রার্থী বাছাই নিয়েও শেষ মুহূর্তের তৎপরতা চলছে বিভিন্ন শিবিরে।

Chandranath's mother, Hasi Rani Rath is candidate in Nandigram

আরও পড়ুন : শিয়ালদহ-সহ ৩ স্টেশনে বদল, পুজোর আগেই নতুন সুবিধা আনছে রেল…

নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের তরফে সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের প্রার্থী এহতেশামুল হক। সিপিআইয়ের হয়ে নন্দীগ্রামে লড়বেন শান্তিগোপাল গিরি। এবার বিজেপি যদি হাসি রানি রথের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে, তা হলে এই আসনে ভোটের লড়াই জোরকদমে শুরু হয়ে যাবে‌।