শিয়ালদহ-সহ ৩ স্টেশনে বদল, পুজোর আগেই নতুন সুবিধা আনছে রেল…

Published on:

Published on:

Indian Railways facilities at 3 stations ahead of puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিন পর আসতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই পুজো উপলক্ষে মানুষ প্যান্ডেল হপিং করার জন্য বের হয়। আর এবার দুর্গা পুজোয় যাত্রী ও প্যান্ডেল হপিং করার দর্শনার্থীদের বাড়তিভির সামাল দিতে প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে পূর্ব রেল (Indian Railways)। পুজোর সময় যাতে নিরাপদে ও নির্বিঘ্নভাবে যাতায়াত করা যায় তার জন্য নানা রকম ব্যবস্থা করতে উদ্যোগ ভারতীয় রেল।

পুজোর আগে রেলের নতুন সুবিধা ৩ স্টেশনে (Indian Railways)

এই বিষয়ে শিয়ালের ডিআরএম রাজিব সাক্সেনার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে বিভিন্ন শাখার আধিকারিক, স্টেশন কর্তৃপক্ষ ও ফ্রন্টলাইন কর্মীরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত গত বছর পুজোয় শিয়ালদহ স্টেশনে একদিনে প্রায় ২১ লক্ষ যাত্রীর সর্বোচ্চ ফুট ফল ছিল। তাই এবারও যদি তা আগের থেকে বেড়ে যায় সেই কারণে ই বাড়তি প্রস্তুতি নিতে প্রস্তুত হচ্ছেন তারা (Indian Railways)।

এক নজরে দেখে নিন কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?

শিয়ালদহ ও কলকাতা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ২৪ ঘণ্টা চালু রাখার পরিকল্পনা। ব্যস্ত সময়ে অতিরিক্ত বুকিং ক্লার্ক মোতায়েন করা হবে।
২৪ ঘণ্টা ATVM পরিষেবার পাশাপাশি Hand-Held Terminal-এর মাধ্যমে ভিড়ের মধ্যেই টিকিট দেওয়ার ব্যবস্থা থাকবে। ভিড়কে পর্যবেক্ষণ করতে পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Indian Railways facilities at 3 stations ahead of puja

আরও পড়ুন: বাস থেকে নেমেই পৌঁছে যাবেন স্টেশনে! হাওড়ায় স্কাইওয়াকের পরিকল্পনা রেলের

প্ল্যাটফর্মে যাত্রীদের লাইন, স্টেশনে ঢোকা ও বেরনো এবং যাত্রীদের যাতায়াত নজর রাখতে RPF মোতায়েন থাকবে। মেইল বা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য পৃথক প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা করা হয়েছে, যাতে ক্রস-মুভমেন্ট কমে। ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকের বুকিং কাউন্টার সরিয়ে বড় যাত্রী এলাকা তৈরির কাজ চলছে।

ব্যারাকপুরে নতুন বুকিং কাউন্টার: রানাঘাট প্রান্তে FOB-এর কাছে নতুন বুকিং কাউন্টার দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে Central FOB-এর উপর চাপ কমবে। শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদমে আধুনিক শৌচাগার কমপ্লেক্স তৈরির উদ্যোগ।

যাত্রী চলাচল নিরাপদ করতে সংশোধন ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। বিভিন্ন LC গেটের অ্যাপ্রোচ রোডের উন্নয়ন ও শক্তিশালীকরণ করা হচ্ছে। জরুরি বহির্গমন, চিকিৎসা পরিষেবা ও দুর্যোগ মোকাবিলায় কর্মীদের প্রশিক্ষণ ও ব্রিফিং দেওয়া হচ্ছে (Indian Railways)।