বাস থেকে নেমেই পৌঁছে যাবেন স্টেশনে! হাওড়ায় স্কাইওয়াকের পরিকল্পনা রেলের

Published on:

Published on:

Hawrah skywalk easy access to trains right after getting off the bus
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার হাওড়ার (Hawrah) যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ হাওড়ায় বাসস্ট্যান্ডে মাল্টি কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা করছে রাজ্য সরকার। আর সেটি এবার প্রস্তাবিত মাল্টি কমপ্লেক্স থেকে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাইওয়াক বা ফুট ব্রিজ তৈরির কথা জানালো পূর্ব রেল। যার ফলে বাসস্ট্যান্ড থেকে সহজে স্টেশনে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।

হাওড়ায় স্কাইওয়াক, বাস থেকে নেমেই ট্রেন ধরার সুবিধা (Hawrah)

পূর্ব রেলে সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন জানিয়েছেন, রাজ্য সরকার মাল্টি কমপ্লেক্স তৈরি করলে বাস্টার্ড থেকে হাওড়া (Hawrah) স্টেশন পর্যন্ত সরাসরি যাতায়াত ব্যবস্থা কিভাবে করা হবে তা খতিয়ে দেখবে রেল। এরপরে একটি ডিটেলিং প্রজেক্ট তৈরি করা হবে। সেখানে স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজ এর বিষয়টি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Howrah skywalk easy access to trains right after getting off the bus

আরও পড়ুন: উৎসবের সময়ে ট্রেনযাত্রীদের ভোগান্তির আশঙ্কা! মাঝেরহাট পর্যন্ত যাবে না এই লোকাল

তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই স্কাইওয়াক দিয়ে বাস্টার্ড থেকে সরাসরি হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাওয়া যাবে। তবে ডিপিআর তৈরি হওয়ার পরে বিষয়টি স্পষ্ট ভাবে বোঝা যাবে। যাত্রীরা বাস্টার্ড থেকে স্কাইওয়াক দিয়ে হেঁটে সরাসরি স্টেশনে ঢুকবেন।

প্রসঙ্গত বর্তমানে বাসস্ট্যান্ড থেকে হাওড়া স্টেশনে পৌঁছতে সড়ক পথে যাতায়াত করতে হয় যাত্রীদের। ঘুরপথে যেতে কিংবা যানজটের কারণে বেশ কিছুটা সময় লাগে। স্কাইওয়াক তৈরি হয়ে গেলে এই সময় বাঁচবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর হাওড়া বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনের পরে মাল্টি কমপ্লেক্স তৈরির কথা জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। পরিকল্পনা অনুযায়ী, হাওড়া বাস টার্মিনাসের নীচতলায় বিভিন্ন রুটের যাত্রীবাহী বাস দাঁড়াবে (Hawrah)।