বাংলা হান্ট ডেস্ক: গণেশ পূজো বিশ্বকর্মা পূজো উপলক্ষে এবার যাত্রীদের অতিরিক্ত ভিডিওর কথা মাথায় রেখে বেশকিছু ট্রেনের যাত্রা পথে কাটছাঁট করা হয়েছে (Indian Railways)। তার মধ্যে শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষীকান্তপুর ও মাঝেরহাট লোকাল রয়েছে। এই ট্রেনটি দুপুর ২:৩৫ মিনিটে লক্ষীকান্তপুর থেকে ছেড়ে মাঝেরহাট পৌঁছায় বিকেল ৪:৩২ মিনিটে।
পুজোর আগে লোকাল ট্রেনে বদল, মাঝেরহাট পর্যন্ত নয় (Indian Railways)
তবে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত, ট্রেনটি বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। বালিগঞ্জ টুয়েন্টি থামবে বিকেল চারটে নাগাদ। দক্ষিণ শাখার গুরুত্বপূর্ণ এই ট্রেনটি যাত্রা পথের পরিবর্তন করা হয়েছে। যার ফলে সাময়িকভাবে অসুবিধায় পড়তে পারেন যাত্রীরা। পাশাপাশি আংশিকভাবে ব্যাহত হতে পারে রেল পরিষেবা (Indian Railways)।

আরও পড়ুন: আদ্রা ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রাপথ সংক্ষিপ্ত এক্সপ্রেসের, ভোগান্তিতে যাত্রীরা
বালিগঞ্জ পর্যন্ত ট্রেনটি যাওয়ায় অনেকটাই সুবিধা হবে শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের। খাতায় কলমে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় চলে এসেছে।
ফলে উৎসবের রেশ লাগতে শুরু করেছে। গণেশ পুজো ও বিশ্বকর্মা পুজো শুরু হওয়ায় সেই উৎসবের আনন্দের সূচনা হয়েছে তা বলাই যায়, ফলে ভিড় বাড়তে পারে (Indian Railways)।













