পুজোর পরেই বাড়তে পারে বাস ভাড়া! পরিবহণমন্ত্রীর পর বড় ইঙ্গিত রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীর

Published on:

Published on:

Panchayat minister Dilip Ghosh says bus fare should increase
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রোজ বাসে চেপে স্কুল, কলেজ, অফিস যান রাজ্যের হাজার হাজার মানুষ। পুজো মিটলেই সেই বাসের ভাড়া (Bus Fare) বাড়তে পারে। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এবার বাস ভাড়া বাড়ানোর পক্ষে সওয়াল করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভাড়া বাড়ানো না হলে রেভিনিউ কোথা থেকে আসবে? প্রশ্ন করেন তিনি।

বাস ভাড়া বাড়ানোর দিকেই ইঙ্গিত দিলীপের | (Dilip Ghosh)

সোমবার পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেসরকারি বাস মালিকরা দাবি করেন, পুজো মিটলে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর বিষয়ে পরিবহণ দফতর উদ্যোগী হবে। মন্ত্রী অর্জুন সিং এমনই আশ্বাস দিয়েছেন। এবার সেই বিষয়ে সওয়াল করে দিলীপ বললেন, বহু বছর লোকাল ট্রেন, বাসের ভাড়া বাড়েনি। ফলে ভাড়া বাড়ানোয় কোনও অসুবিধা নেই।

আরও পড়ুনঃ এক ছাতার তলায় সব সরকারি পরিষেবা, কবে কোথায় বসছে সেবা সেতু ক্যাম্প?

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীর কথায়, “সরকারি সংস্থাগুলিকে দুর্বল করার চল এসেছে। কোনও সভ্য দেশে এটা চলতে পারে না। আমরা মানুষের আয় বাড়াব না, ভাড়া বাড়াব না! লোককে গরিব রেখে ভাবছি তোমাদের উপর দয়া করছি, এটা হতে পারে না। লোকের আয়ও বাড়াতে হবে, ভালো সুবিধাও দিতে হবে।“

দিলীপ বলেন, বর্তমানে অনেক ভালো ভালো বাস বেরিয়েছে। সেখানে ভাড়া দিয়ে মানুষ যাতায়াত করতে পারবেন। মন্ত্রীর দাবি, এসি বাস, এসি ট্রেনের বুকিং আগে থেকেই হয়ে যায়। কারণ মানুষ খরচ করতে চান।

পঞ্চায়েতমন্ত্রী বলেন, “এসি বাসের বুকিং আগে থেকে হয়ে যায়। এসি ট্রেনের বুকিংও আগে হয়ে যায়। কারণ মানুষ খরচ করতে চান। তাঁদের তো সুবিধা দিতে হবে। সুবিধা দিয়ে ভাড়া বাড়াতে হবে। আর ভাড়া বাড়ানোর দরকারও আছে, নয়তো রেভিনিউ কোথা থেকে আসবে?”

Dilip Ghosh

রাজ্যে শেষবারের মতো বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল ২০১৮ সালে। সেই সময় রাজ্যের পরিবহণমন্ত্রী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর জ্বালানি সহ নানা খরচ বাড়লেও ভাড়া একই রয়েছে।

গতকাল পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানানো হয়, যাত্রী পরিষেবা সচল রাখতে ভাড়া পুনর্বিবেচনা করা দরকার। পুজোর পর এই বিষয়ে পরিবহণ দফতর উদ্যোগী হবে বলে আশ্বাস দিয়েছেন অর্জুন, বাস মালিকদের দাবি এমনটাই। এবার বাস ভাড়া বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে সওয়াল করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।