বাইরে নরম কিন্তু ভিতরে শক্ত থেকে যাচ্ছে আলু? সিদ্ধ করার সময় এই নিয়ম মানলেই আর হবে না সমস্যা

Published on:

Published on:

Cooking Tips boiled potatoes still hard inside learn the easy trick
Follow

বাংলা হান্ট ডেস্ক: আলু কাবলি হোক বা আলুর পরোটা, এই সমস্ত খাবারগুলো করতে গেলে সবার আগে দরকার হয় আলু সিদ্ধ। কিন্তু আপনি জল দিয়ে আলু সিদ্ধ করতে গেলে তা এক এক সময় ভীষণ নরম হয়ে যায়। পাশাপাশি আলুর ভিতরে জল ঢুকে যায়। যার ফলে আলু কাবলি অথবা পরোটা বানাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন আপনি। তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জল ছাড়া কিভাবে প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে পারবেন। জেনে নিন তার পদ্ধতি (Cooking Tips)।

আলু সিদ্ধে ভিতরটা শক্ত জানুন সহজ নিয়ম (Cooking Tips)

যেকোনো রান্নার ক্ষেত্রে আলুর ব্যবহার অপরিহার্য। এবার আলু সিদ্ধ করতে গেলে জলের ব্যবহার করে থাকি আমরা। তাছাড়া বাড়িতে আমরা অনেক সময় দেখি ভাত সিদ্ধ করার সময় আলু ভাতে দিলে আলুতে জল ঢোকে না (Cooking Tips)।

১) জল ফুটে উঠলে তারপরে তাতে আলু দেবেন না। যখন জল গরম বসাবেন, তখনই সসপ্যানে আলু দিয়ে দিন। এতে আলু ধীরে ধীরে সিদ্ধ হবে এবং গোটাটা সিদ্ধ হবে।

Cooking Tips boiled potatoes still hard inside learn the easy trick

আরও পড়ুন: আধার না থাকায় মিলছে না রেশন, অসুস্থ ছেলেকে নিয়ে বিপাকে দিনমজুর বাবা

২) ভিনিগারের অ্যাসিডিটিক বৈশিষ্ট্য আলুর গঠনকে বদলে যেতে দেয় না। বরং, আলুর গঠন মজবুত রাখে। স্যালাড বা আলু কাবলি বা তরকারির আলু সিদ্ধ করার সময়ে এই টোটকা কাজে লাগাতে পারেন।

৩) আলু সিদ্ধ মাখার সময়ে নুন দেন? এই ভুল করবেন না। আলু যখন সিদ্ধ বসাবেন, তখনই জলে কিছুটা নুন মিশিয়ে দিন (Cooking Tips)।