সেপ্টেম্বরে লাফিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, শীর্ষে মুর্শিদাবাদ, কলকাতায় কত?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সামনের মাসেই পুজো। তার তোড়জোড়ের মাঝেই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি (Dengue)। রাজ্যে ৫ হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত ৬ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বরের ডেটা থেকে এটাই জানা গিয়েছে। কোন জেলায় আক্রান্তের সংখ্যা কত?

রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা

রিপোর্ট অনুযায়ী, রাজ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত মুর্শিদাবাদে। শুধুমাত্র এই জেলাতেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭২ জন। কলকাতায় ৫০০ জনেরও বেশি ডেঙ্গি আক্রান্ত। অন্যান্য জেলাতেও সংখ্যাটা কম বেশি একই রকম। উত্তর ২৪ পরগণায় ৪৫০ জন, নদিয়ায় ৪০০-র বেশি, মালদায় প্রায় ৪০০ জন ডেঙ্গি আক্রান্ত।

Dengue is widely spreading in West Bengal

কোন জেলায় কত আক্রান্ত: হাওড়া ও হুগলি জেলায় ৩২৫ জন করে, পূর্ব বর্ধমানে ২৫৬ জন, পশ্চিম বর্ধমানে ১৫৪ জন, পূর্ব মেদিনীপুরে ১২৬ জন, পশ্চিম মেদিনীপুরে ১০৪ জন, ঝাড়গ্রামে ৫৪ জন ডেঙ্গি আক্রান্ত। গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮২৬ জনের ডেঙ্গি উপসর্গ দেখা যাওয়ায় হয়েছে রক্ত পরীক্ষা। অগাস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে।

আরও পড়ুন : পুজোর জন্য বড় ধামাকা রেলের, আরও ৩ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা, জেনে রাখুন রুট

আরও বাড়ছে আক্রান্ত: ৬ অগাস্ট পর্যন্ত ২ হাজার ৪১০ জনের ডেঙ্গি (Dengue) ধরা পড়েছিল রাজ্যে। ১১ সেপ্টেম্বর সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২ জন। রাজ্যে বাড়তে থাকা ডেঙ্গি ইস্যুতে স্বাস্থ্য দফতরের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি চিকিৎসকদের স্পষ্ট বার্তা দেন, ডেঙ্গি ধরা পড়লে ডেঙ্গিই লিখতে হবে। অজানা জ্বর লেখা যাবে না।

আরও পড়ুন : গুজরাটের ইলিশই চেটেপুটে খাচ্ছে বাংলাদেশ, কত দাম চলছে ঢাকা-চাঁদপুরের বাজারে?

চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গির জ্বর ৩-৪ দিন বা তার বেশি থাকতে পারে। শরীরে অসহ্য ব্যথা থাকে এই সময়। বিভিন্ন পরিবেশগত সমস্যার জেরে শুধু বর্ষাকালেই নয়, বছরের অনেকটা সময়ই সক্রিয় থাকছে ডেঙ্গির এডিস মশা।