পুজোর জন্য বড় ধামাকা রেলের, আরও ৩ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা, জেনে রাখুন রুট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আসন্ন উৎসবের মরশুম উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে স্পেশ্যাল ট্রেনের (Puja Special Train) ঘোষণা করছে ভারতীয় রেল (Indian Railways)। নতুন আরও ৩ জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। কলকাতা-কানপুর সেন্ট্রাল, কলকাতা-আগ্রা ক্যান্ট, আসানসোল-ঝাঁসি-ঝাঁসি রুটে চলবে স্পেশ্যাল ট্রেনগুলি।

তিন জোড়া স্পেশ্যাল ট্রেন (Puja Special Train) পুজোর জন্য

রেল সূত্রে খবর, ০৪১৫৭ কানপুর-কলকাতা স্পেশ্যাল প্রতি মঙ্গলবার করে চলবে। ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৮ টি ট্রিপ করবে এই ট্রেন। কানপুর থেকে সকাল ৮ টায় ছাড়বে ট্রেনটি, পরদিন ভোর ৪ টে ৫ নাগাদ পৌঁছাবে কলকাতায়। ০৪১৫৮ কলকাতা-কানপুর স্পেশ্যাল চলবে প্রতি বুধবার।

More puja special train announced by Indian Railways

কোন কোন ট্রেন চলবে: ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট ৮ টি ট্রিপ করবে ট্রেনটি। কলকাতা থেকে ছাড়বে সকাল ৭ টা ২৫ এ আর পরদিন রাত ১ টা ২৫ এ পৌঁছাবে কানপুর। জেনারেল, স্লিপার, এসি কোচ থাকবে ট্রেনে। নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে স্টপেজ দেবে ট্রেন। ০১৯১১ আগ্রা-কলকাতা স্পেশ্যাল ট্রেন (Puja Special Train) চলবে প্রতি বৃহস্পতিবার। ১ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হবে মোট ৯ টি ট্রিপ। আগ্রা থেকে ভোর ৩ টে ৪০ এ ছেড়ে পরদিন ভোর ৪ টে ৫ নাগাদ পৌঁছাবে কলকাতায়।

আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রা রুখতে ব্যাপক ধরপাকড় অভিযান, আড়াই লক্ষ আয় শিয়ালদহ ডিভিশনে

জেনে রাখুন টাইম টেবিল: ০১৯১২ কলকাতা-আগ্রা স্পেশ্যাল প্রতি শুক্রবার করে চলবে। ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট ৯ টি ট্রিপ করবে ট্রেনটি। কলকাতা থেকে সকাল ৭ টা ২৫ নাগাদ ছেড়ে পরদিন সকাল ৮ টায় আগ্রা পৌঁছাবে ট্রেনটি। নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে থাকবে স্টপেজ।

আরও পড়ুন : ‘কনে দেখা আলো’ শেষ হতে না হতে নতুন কাজের সুযোগ, এবার কোন সিরিয়ালে দেখা যাবে ‘লাজু’ সাইনাকে?

এছাড়া ০৪১৮৫ ঝাঁসি-আসানসোল স্পেশ্যাল চলবে প্রতি বুধবার ও রবিবার। ৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট ১৬ টি ট্রিপ করবে ট্রেনটি। ঝাঁসি থেকে সকাল ৯ টা ২০ তে ছেড়ে পরদিন দুপুর ২ টো ৪৫ এ পৌঁছাবে আসানসোল। ০৩১৮৬ আসানসোল-ঝাঁসি স্পেশ্যাল প্রতি বৃহস্পতিবার ও সোমবার করে চলবে। ৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ১৬ টি ট্রিপ করবে ট্রেনটি। আসানসোল থেকে বিকেল ৫ টা ১০ এ ছেড়ে পরদিন সন্ধ্যা ৭ টা ১০ এ পৌঁছাবে ঝাঁসিতে। চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিতে স্টপেজ থাকবে।