বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় এসেই রাজ্যের বেকার যুবদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের (Banglar Yuva Shakti) ঘোষণা করেছিল বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে কর্মহীন যুবক-যুবতীদের মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। এবার এই প্রকল্পের (Government Scheme) আবেদন শুরুর দিনক্ষণ ও টাকা কবে থেকে আসবে সেই নিয়ে সামনে এল বড় আপডেট।
যুবশক্তি নিয়ে নতুন আপডেট | (Banglar Yuva Shakti)
রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ঘোষণা করা ভরসা কর্মসূচিই আসলে যুবশক্তি প্রকল্প। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে, পুজোর মাস থেকে তথা অক্টোবর থেকে এই প্রকল্পে আবেদন শুরু হতে পারে। এখন শোনা যাচ্ছে, আগামী ১ অক্টোবর থেকেই যুবশক্তির আবেদন শুরু হয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে নয়া স্ট্যাটাস রিপোর্ট জমা! শিয়ালদহ আদালতে এবার কী জানাল CBI?
জানা গিয়েছে, প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষের মুখে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যুবশক্তি প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে বলে খবর।
এদিকে সত্যি সত্যিই যদি ১ অক্টোবর থেকে যুবশক্তি প্রকল্পে আবেদন শুরু হয়, সেক্ষেত্রে তার পরের মাস থেকে টাকা পাঠাতে শুরু করতে পারে রাজ্য। অর্থাৎ সফলভাবে ভেরিফিকেশনের পর নভেম্বর মাস থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। যদিও এই নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। ফলে সেটা না হওয়া অবধি কোনও কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, যুবশক্তি প্রকল্পে স্নাতক পাশ বেকার যুবদের মাসে মাসে ৩ হাজার টাকা ও বাকিদের ২ হাজার টাকা করে দেওয়া হবে। তবে যেসব প্রার্থীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম ও অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এমন পরিবারের প্রার্থীরাই যুবশক্তির সুবিধা পাবেন।













