হাতে মাত্র ১০ মিনিট? চটজলদি বানান বাটি পোস্ত, রইল রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ঘটি বাঙাল নির্বিশেষে পোস্ত সব বাঙালিরই খুব প্রিয়। গরম ভাতে কাঁচা পোস্ত বাটা, আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, এমনকি আমিষ রান্নাতেও পোস্তর (Recipe) ভূমিকা অপরিহার্য। বাংলার বিভিন্ন জেলায় পোস্তর নানান রেসিপিও রয়েছে।

বাঁকুড়ার বাটি পোস্তর সহজ রেসিপি (Recipe)

বাঁকুড়ায় যেমন বাটি পোস্ত খুবই জনপ্রিয়। নামমাত্র উপকরণে খুব সহজেই এই রান্না করা যায়। তাই চটজলদি রান্নার জন্য একেবারে আদর্শ বাটি পোস্ত। কীভাবে বানাবেন, রইল রেসিপি-

Easy bankura style bati posto recipe

বাটি পোস্তর উপকরণ:

পোস্ত- ৫০ গ্রাম

পেঁয়াজ- মাঝারি সাইজের ১ টি

কাঁচালঙ্কা- ৩-৪ টি

চিনি

সর্ষের তেল

আরও পড়ুন : বাংলা লুট করে কংগ্রেসের সাথে হাত মেলাচ্ছে! ইন্ডিয়া সমাবেশ নিয়ে বিস্ফোরক স্মৃতি ইরানি

বাটি পোস্তর প্রণালী: প্রথমে অল্প জলে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন পোস্ত। এবার পোস্ত আর কাঁচালঙ্কা মিশিয়ে নিন একসঙ্গে। এবার একসঙ্গে ভালো করে বেটে নিন। এবার একটি স্টিলের বাটি বা টিফিন কৌটোয় পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, সামান্য নুন, চিনি, কাঁচা সর্ষের তেল (Recipe) দিয়ে ভালো করে মেখে নিন। ঢাকনা বন্ধ করে দিন।

আরও পড়ুন : তাড়াহুড়োয় ট্রেনে ব্যাগ ফেলে এসেছেন? প্যানিক না করে জানুন ফেরত পাওয়ার উপায়

এবার গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কিছুটা জল গরম করুন। তার মধ্যে স্টিলের বাটি বা কৌটোটি বসিয়ে ৫-৭ মিনিট ভাপিয়ে নিন। উপর থেকে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল আর কাঁচালঙ্কা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাটি পোস্ত।