বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, নাকি ব্যাংক ব্যালেন্স রক্ষা করতে? বিস্ফোরক নওশাদ সিদ্দিকী

Published on:

Published on:

Naushad Siddiqui questions Mamata Banerjee
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এপ্রসঙ্গেই তার বিরুদ্ধে সুর চড়ালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন নওশাদ সিদ্দিকীর

বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর রাজ্যের বিরোধী দলগুলিকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেই প্রসঙ্গেই এদিন ক্ষোভ উগড়ে দিয়ে নওশাদ বললেন, ‘মমতা ব্যানার্জির আহ্বানে এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মতো নেই। তৃণমূল কংগ্রেস এখন শুধুমাত্র সাইনবোর্ডে পরিণত হয়েছে। আমি অনেক আগেই বলেছিলাম যেদিন এই দলটা ক্ষমতাচ্যুত হবে, তারপর থেকে এই দলের ঝান্ডা বাঁধার লোক খুঁজে পাওয়া যাবে না। ‘

তারপরই নওশাদের বিস্ফোরক অভিযোগ, ‘তো এটা হচ্ছে তো। আজকে লোক খুঁজে পাওয়া যাচ্ছে? এত অন্যায়-অত্যাচার করেছিল, তাদেরকে মমতা ব্যানার্জি হাত ধরে টিকিট দিল। যাদেরকে মমতা ব্যানার্জি সবসময় আগলে রেখেছিল অন্যায় করার পরেও আগলে রাখত। ওয়াকফ সম্পত্তি চুরি করার পরেও মমতা ব্যানার্জি যাদেরকে বড় বড় পদে বসাত। টাকা নিয়ে যারা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিতে মমতা ব্যানার্জি ওদেরকে আগলে রাখত। বিভিন্ন দুর্নীতি যারা করতো মমতা ব্যানার্জি তাদেরকে আগলে রাখতো। তারাই আজকে মমতা ব্যানার্জির দিকে পিছন ঘুরে তাকাচ্ছে না।’

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পর এবার জনতার দরবারে অভিযোগ শুনবে কলকাতা পুলিশ! নতুন উদ্যোগ লালবাজারের

এখানেই শেষ নয়, সরাসরি মমতা ব্যানার্জীকে আক্রমণ শানিয়ে নওশাদের আরও সংযোজন, ‘কেন,তারা অন্যায় করেছিল বলে। আজকে মমতা ব্যানার্জির প্রাসঙ্গিকতা নেই। হ্যাঁ আমি বলবো তখনই প্রাসঙ্গিকতা আসবে যদি উনি বিধানসভার মধ্যে আসেন। লোকসভার মধ্যে এলে প্রাসঙ্গিকতা আসবে না, যদি উনি বিধানসভার মধ্যে আসেন।’

একইসাথে মমতাকে কটাক্ষ করে নওশাদ আরও বললেন, ‘তবে আমি বলব এটাই যে উনি আগে ডিসাইড করুক সত্যিকারের অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, না তিনি তাঁর পরিবার, তাঁর ভাইপো তাঁদের ব্যাংক ব্যালেন্স, অ্যাসেট রক্ষা করতে চান ডিসাইড করুন। আর যদি সত্যিকারের অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, তাহলে তাঁর পক্ষে এখন যে এমএলএ আছেন, আমার এখনও আজকের দিনেও বিশ্বাস যে ওনারা টিকে আছেন তাঁদের কাউকে বলুক তাঁরা পদত্যাগ করিয়ে বা উপনির্বাচনে দাঁড়াক, দাঁড়িয়ে জিতে বিধানসভার মধ্যে আসুন তারপরে জোটে যাওয়া না যাওয়া মমতা ব্যানার্জির সাথে ডিসাইড করবে বাকি দলগুলো। আমরাও ডিসাইড করবো তারপর।’