ফের বৃষ্টির চোখরাঙানি, আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা? আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(256)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বৃষ্টি কিছুটা কমলেও রাজ্য থেকে পুরোপুরি কাটেনি বর্ষার আমেজ। হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি তুলনামূলক কম থাকবে। কয়েকটি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় রোদ-মেঘের সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতা রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কমলেও বৃহস্পতিবার থেকে শনিবার ফের বৃষ্টি বাড়তে পারে। এদিকে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়তে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতায় (Kolkata Weather Update) সকাল থেকে রোদ থাকবে। মাঝে মেঘ দেখা গেলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়লে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম থাকবে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের (North Bengal Weather) প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

south bengal weather(259)

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৬ সেপ্টেম্বর, ব্যবসায় বাজিমাত করবে এই ছয় রাশি

অর্থাৎ বলা যায়, আজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি কম থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির দাপট থাকবে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে।