বাংলাহান্ট ডেস্ক : জমে উঠেছে ‘বিগ বস বাংলা’র রঙ্গমঞ্চ। দীর্ঘদিন পর ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বাংলায় শুরু হয়েছে বিগ বস। চেনা পরিচিত মুখদের নিয়ে জমে গিয়েছে খেলা। প্রতিযোগীদের ভোটাভুটিতে এবার বিগ বসের ঘরে নতুন ‘ক্যাপ্টেন’ হয়েছেন সোনামণি সাহা (Sonamoni Saha)। সোহিনীকে হঠিয়ে ক্যাপ্টেনের সিংহাসন দখল করেছেন তিনি।
বিগ বসে নতুন ক্যাপ্টেন সোনামণি (Sonamoni Saha)
সোনামণির এই সাফল্যে উচ্ছ্বসিত হবু স্বামী প্রতীক সেন। বিগ বসের ঘরে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তাই সোশ্যাল মিডিয়ায় সোনামণির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভেচ্ছা কুইন ক্যাপ্টেন। ওকে সাপোর্ট করুন আর প্রতিদিন বিগ বস দেখতে থাকুন’। এর আগেও অবশ্য সোনামণির পাশে দাঁড়িয়ে ট্রোলারদের জবাব দিয়েছিলেন প্রতীক।

কী বললেন প্রতীক: প্রতীক-সোনামণির সম্পর্কের গুঞ্জন টেলিপাড়ায় নতুন নয়। শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি প্রেমে পড়েছিলেন তাঁরা। পরবর্তীতে আবারও একসঙ্গে কাজ করেন দুজনে। এমনকি বিগ বসে আসন্ন বিয়ে নিয়েও বড় কথা ফাঁস করেন সোনামণি।
আরও পড়ুন : ওটিটিতে কী ধরনের কনটেন্ট? খতিয়ে দেখতে নিজস্ব নজরদারি কমিটি গঠন
কবে হচ্ছে বিয়ে: বিগ বসের ঘরে সৃজলা সোনামণিকে জিজ্ঞাসা করেছিলেন, বিয়েটা কবে করছেন তিনি। উত্তরে সোনামণি (Sonamoni Saha) বলেন, সম্ভবত চলতি বছরেই বিয়ে সেরে ফেলবেন তিনি। অভিনেত্রীর এই কথা শুনেই উচ্ছ্বসিত ভক্তরা।
আরও পড়ুন : ৫ দিন পর একেবারে ২২০০ কেজি ইলিশ! কত দাম উঠল বাজারে?
প্রসঙ্গত, বিগ বসের ঘরে প্রথম থেকেই নিজের দক্ষতা প্রমাণ করছেন সোনামণি। টাস্ক সঠিক ভাবে করে এবং সকলের ভোটেই এবার ক্যাপ্টেন হয়ে বসেছেন তিনি।













