বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে চলতি মাসের শেষদিকে আয়োজিত হতে চলা ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সিরিজের স্কোয়াড ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রত্যাশামতোই এই দল থেকে বাদ পড়েছেন এইমুহূর্তে ওডিআই ফরম্যাটের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেইসঙ্গে বেশ কিছু নতুন তারকাকে এইবার ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ দিয়েছে বিসিসিআই।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীন আরেকটি ভারতীয় দল ব্যস্ত থাকবে এশিয়ান গেমসের মঞ্চে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে। আর শ্রেয়স আইয়ারকে ওডিআই সিরিজের স্কোয়াডে না রেখে বিসিসিআই প্রমাণ করলো যে শ্রেয়সই ওই টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন। তার জায়গায় এই সিরিজে অধিনায়ক শুভমান গিলের ডেপুটির ভূমিকা পালন করবেন অভিজ্ঞ লোকেশ রাহুল।
সেইসঙ্গে টেস্ট ফরম্যাটে ভালো পারফরম্যান্স করার পুরস্কার স্বরূপ ঈশান কিষাণের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে এই দলে সুযোগ পেলেন ধ্রুব জুরেল। ওডিআই দলে দুই অভিজ্ঞ তারকা রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব ফিরেছেন। সেইসঙ্গে এই সিরিজের দলে সম্ভবত এশিয়ান গেমসের কথা মাথায় রেখেই জায়গা দেওয়া হয়নি যশপ্রীত বুমরাকে। সেই জায়গায় ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করা মিডিয়াম পেসার আকিব নবী-কে জায়গা দিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন: ভারতীয় দলে ফেরালেও এই তারকার ক্ষমতা ছেঁটে ফেলছে BCCI! দেখা যাবে এক নতুন অবতারে
প্রত্যাশামতোই আরও একবার এই সিরিজে নীল জার্সিতে দেখা যাবে দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। বাকি ব্যাটার হিসেবে ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড। মহাতারকা হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পাচ্ছেন নীতিশ রেড্ডি।
আরও পড়ুন: ভারতের আর একটি সহজ হয়ে অবশেষে ফর্মে ফিরলেন সঞ্জু স্যামসন! ছুঁয়ে ফেললেন রোহিত শর্মাকে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্পূর্ণ ওডিআই স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কওয়াড়, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক) (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, মহম্মদ সিরাজ, আকিব নবী, যশস্বী জয়সওয়াল, নমন ধীর













