মাত্র ৪ ঘন্টায় কলকাতা থেকে দিল্লি, বেঙ্গালুরুর কারখানায় তৈরি হচ্ছে দেশের প্রথম বুলেট ট্রেন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে নতুন অধ্যায় চালু করতে চলেছে বুলেট ট্রেন (Bullet Train)। মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড করিডর ধরে ছুটবে এই ট্রেন। ভারতের প্রথম বুলেট ট্রেন তৈরির কাজ করছে বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেড। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই বুলেট ট্রেন।

কত গতি হবে বুলেট ট্রেনের (Bullet Train)?

প্রাথমিক সূত্রের খবর, ঘন্টায় সর্বোচ্চ ২৮০ কিমি বেগে ছুটতে পারবে বুলেট ট্রেন। তবে ট্রেনের সাধরণ গতিবেগ হবে ২৪৯ কিমি। ২০২ মিটার দীর্ঘ ট্রেনটিতে থাকছে ৮ টি কামরা। মোট ৫৫৭ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে ট্রেনটিতে। প্রতিবন্ধীদের বসার জন্যও থাকবে দুটি আসন।

Bullet Train features and speed

কী কী বিশেষত্ব থাকছে: জানা যাচ্ছে, বুলেট ট্রেনে ৭ টি স্ট্যান্ডার্ড ক্লাসের কামরা থাকবে। একটি কামরা থাকবে এক্সিকিউটিভ ক্লাসের। পরবর্তীতে যাত্রীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে আরও ৮ টি কামরা যুক্ত করতে হবে। ট্রেনের (Bullet Train) দুদিকেই চালকের কেবিন থাকবে। ট্রেনের অন্দরসজ্জাও থাকছে অত্যাধুনিক এবং আরামদায়ক। যাত্রীরা যাতে হাত পা ছড়িয়ে বসতে পারে তার জন্য প্রশস্ত জায়গা রাখা হচ্ছে। আধুনিক এলইডি আলো সহ কামরার উপরে এবং নীচে ব্যাগ রাখার জায়গাও করা হচ্ছে।

আরও পড়ুন : ডিজিটাল প্রতারণায় টাকা খোয়ালেও মিলবে ক্ষতিপূরণ! ৮৫ শতাংশ পর্যন্ত ফেরত দেবে ব্যাঙ্ক, নতুন নিয়ম RBI-এর

নিরাপত্তায় বিশেষ নজর: প্রতিটি কামরায় স্বয়ংক্রিয় ঘোষণার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও প্রতিটি কামরায় থাকছে এলইডি স্ক্রিন। ইংরেজি, হিন্দি সহ আঞ্চলিক ভাষায় বিভিন্ন তথ্য সেখানে দেওয়া হবে যাত্রীদের জন্য।

আরও পড়ুন : বিগ বসে অঘটন! বেরিয়ে গেলেন নন্দিনী, সিক্রেট রুমের কেসটা কী?

যাত্রীদের নিরাপত্তার দিকটাও মাথায় রাখা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে কামরা থেকে ছাড়াও ভেস্টিবিউল থেকেও কন্ট্রোল রুমে বার্তা পাঠানো যেতে পারে।